‘বাংলাকে আঘাত করছেন কেন?’ মোদিকে নিশানা মমতার

0
41

কলকাতা: কালীঘাটের ‘পয়া’ প্রেসরুম থেকে দলের প্রার্থী তালিকা প্রকাশেপ আগে কমিশন, বিজেপিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নরেন্দ্র মোদিকে (Narendra Modi) মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যদি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে, তাহলে বার বার বাংলাকে আঘাত করছেন কেন? মনে রাখবেন, বাংলাও প্রত্যাঘাত করবে।’’ এর পর আমলা এবং পুলিশ আধিকারিকদের বদলি নিয়ে মোদি সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘‘বাংলার অস্তিত্বের লড়াই এটা। দিল্লি জিতবে না। বিজেপিকে বিঁধে মমতা বললেন, “দাঙ্গা লাগানোর কোনও প্ল্যান আছে নাকি? এখনও সাপ্লিমেন্টারি লিস্ট বের করেননি। ট্রাইব্যুনাল কবে হবে? কেস এখনও পেন্ডিং। আমি করেছিলাম কেস। আরএসএস এর কিছু লোক এনেছে। হরিয়ানা থেকে এনেছে। টনসিল বলে কাউকে এনেছে। যাতে টাকা ডিস্ট্রিবিউট করতে পারে। দাঙ্গা লাগাতে পারে। গায়ের জোরে সবাইকে বলছেন সেন্ট্রাল ডেপুটেশনে পাঠাও। জল কে দেখবে, পাওয়ার লোডশেডিং হলে কে দেখবে। কোথাও কিছু হলে আমায় দোষ দেবেন না। এদের টুঁটি চেপে ধরবেন। ২০২৬ এ ২২৬ এর বেশি সিট পেয়ে জিতব।

আরও পড়ুন: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোন কেন্দ্রে কে প্রার্থী? দেখুন সরাসরি

মমতা বলেন, “বিজেপিকে অনুরোধ, গ্যাসের সংকট না করে, বাইরে থেকে লক্ষ লোক না এনে আসুন না, রাজনৈতিকভাবে লড়াই হোক। অহিংস ভাবে গণতন্ত্রের লড়াই হোক। কমিশনকে বলব, মুখ্যসচিব, ডিজি. এসপি সব বদলে দিলেন। খেলাটা বিজেপির কথায় না লড়ে সরাসরি আসুন না। মনে রাখবেন সব অফিসারই বাংলার অফিসার। বাংলার কাজ করে। এটা বাংলার অস্মিতা রক্ষার লড়াই। তারপরও বাংলার মানুষ জিতবে, দিল্লির লাড্ডু জিতবে না। কোন অফিসার কোথায় কী কাজ করে কোথায় কী আছে সেগুলো তো অফিসাররা জানত।বাঙালি অফিসারদের সরিয়ে দিয়েছেন। আর নন বেঙ্গলি আমার ভাই বোনদের সরিয়ে দিয়েছেন। যাদের এনেছেন তারা কি টাকা ভাগ করবে? এই ঈদের সময় এত লোককে সরালেন।”

এদিন মমতা বলেন, বাংলার অস্মিতাকে, সমস্ত সমাজ, সমস্ত জাতি, বর্ণ এবং ধর্মকে শুভনন্দন জানিয়ে ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রার্থিতালিকা ঘোষণা করতে যাচ্ছি। সেই সঙ্গে বিজেপি ও নাম না করে কমিশনকেও বিঁধে মমতা বলেন, এত ভয় পাচ্ছেন কেন? এজেন্সি দিয়ে কলকাঠি না নাড়িয়ে, লক্ষ লক্ষ বাইরের লোক না নিয়ে এসে, গ্যাসের সঙ্কট না করে লড়াইতে আসুন।শান্তি এবং সৌজন্য রক্ষা করে লড়াই হোক। রাজনাতিক ভাবে লড়াই হোক। কমিশনকে বলব, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন।আমাদের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছেন। একটা ক্ষমতা কাড়তে পারেননি। সেটা মানুষের ক্ষমতা।‘বাংলার অস্তিত্বের লড়াই এটা। দিল্লি জিতবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here