Forbidden

You don't have permission to access th1s resource.

কিছুতেই মিটছে না সমস্যা! ফের পিছিয়ে গেল NASA-র ঐতিহাসিক অভিযান - KolkataTV
28.9 C
Kolkata

কিছুতেই মিটছে না সমস্যা! ফের পিছিয়ে গেল NASA-র ঐতিহাসিক অভিযান

Must Read

ওয়েব ডেস্ক: কয়েকদশক পর চাঁদের কক্ষপথে মানুষ পাঠানোর ঐতিহাসিক প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছিল নাসা (NASA)। কিন্তু আচমকা প্রযুক্তিগত জটিলতায় সাময়িক ধাক্কা খেল বহুল প্রত্যাশিত আর্টেমিস-২ (Artemis II) অভিযান। রকেটের হিলিয়াম সরবরাহ ব্যবস্থায় অপ্রত্যাশিত ত্রুটির কারণে মার্চের নির্ধারিত সূচি বাতিল করে মিশনটি এপ্রিলে পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে নাসা সূত্রে।

এই মিশনে প্রাথমিকভাবে মার্চের ৬ থেকে ১১ তারিখের মধ্যে মহাকাশচারীদের নিয়ে উৎক্ষেপণের পরিকল্পনা ছিল। তবে নাসা-র তরফে জানানো হয়েছে, এখন লক্ষ্য এপ্রিলের প্রথম সপ্তাহ অর্থাৎ, ১ থেকে ৬ এপ্রিলের সম্ভাব্য ‘লঞ্চ উইন্ডো’ খোলা হবে। যদিও এই সময়সূচিও সম্পূর্ণ নির্ভর করছে প্রযুক্তির মেরামতির উপর। নাসা স্পষ্ট জানিয়েছে, মহাকাশচারীদের নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম আপস করা হবে না। তাই সমস্যার সম্পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত উৎক্ষেপণের ঝুঁকি নেওয়া হবে না।

আরও পড়ুন: রাতের আকাশে উঠবে ‘ব্লাড মুন’! মার্চেই ঘটবে বিরল ঘটনা! কবে, কখন দেখবেন?

নাসা সূত্রে জানা গিয়েছে, রকেটের উপরের ধাপে হিলিয়াম প্রবাহে বিঘ্ন ধরা পড়ে। ১৯ ফেব্রুয়ারি সফলভাবে সম্পন্ন হয়েছিল ‘ওয়েট ড্রেস রিহার্সাল’, অর্থাৎ পূর্ণাঙ্গ জ্বালানি ভরার মহড়া। কিন্তু ২১ ফেব্রুয়ারির পরবর্তী পরীক্ষায় ‘ইন্টারিম ক্রায়োজেনিক প্রপালশন স্টেজ’ অংশে হিলিয়াম সরবরাহে সমস্যা চোখে পড়ে। বিশেষজ্ঞদের মতে, পাইপলাইন, ভালভ, ফিল্টার কিংবা গ্রাউন্ড সাপোর্ট সিস্টেমের সংযোগস্থলে ত্রুটি থাকতে পারে। তাই আপাতত সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৭২ সালে অ্যাপোলো-১৭ (Apollo 17)–এর পর এই প্রথম মানুষ চাঁদের কক্ষপথে ফেরার প্রস্তুতি নিচ্ছে। সেই কারণে আর্টেমিস অভিযানের দ্বিতীয় ধাপ হিসেবে আর্টেমিস-২ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মিশনে অংশ নেওয়ার কথা চার মহাকাশচারীর, আপাতত তাঁদের প্রি-লঞ্চ কোয়ারান্টিন থেকে মুক্ত করে হিউস্টনে ফিরিয়ে নেওয়া হয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

যে সব পুরবোর্ডের মেয়াদ শেষের পথে, ডিসেম্বরেই সেখানে পুরভোট, বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

ওয়েব ডেস্ক : রাজ্যে বিধানসভা ভোটের পর এ বার নজর পুরভোটে (Municipal Election)। একাধিক পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ...

More Articles Like This