লরি ইউনিয়নের অর্থ নয়ছয়ের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

Must Read

ওয়েব ডেস্ক : লরি ইউনিয়নের অর্থ নয়ছয়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বীরভূমের (Birbhum) সাঁইথিয়ায়। সাঁইথিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের লাউতোর এলাকার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তৃণমূল (TMC) নেতা মুন্না দাসের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে খবর, লরি ইউনিয়নের সদস্যদের একাংশ মুন্না দাসের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন। পরে তাঁর বাড়ি ঘেরাও করা হতে পারে বলে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়।

আরও খবর : দীর্ঘদিন ধরে পুরসভায় অনিয়ম, কড়া বার্তা বিজেপি বিধায়কের

পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির (BJP) সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী এবং সাঁইথিয়া থানার বিশাল পুলিশ (Police) বাহিনীকে। উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, “এটি বিজেপির কোনও কর্মসূচি নয়। লরি ইউনিয়নের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সদস্যদের ক্ষোভ রয়েছে। পুরো বিষয়টি পুলিশ প্রশাসন দেখছে।”

অন্যদিকে, মুন্না দাসের ভাই তথা স্থানীয় কাউন্সিলর সঞ্জয় দাস জানান, “বিজেপির জেলা সভাপতির আশ্বাসে আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। প্রশাসনের উপর আমাদের আস্থা রয়েছে।” যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা মুন্না দাস। তাঁর বক্তব্য, “এই বিষয়ে আমার কিছু জানা নেই।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অভিযোগের সত্যতা ও পুরো ঘটনার তদন্তে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহলের।

দেখুন অন্য খবর :

Latest News

ফের ড্র ম্যান ইউয়ের, পাঁচ গোল দিল হালান্ডের ম্যান সিটি

ওয়েব ডেস্ক: নাগাড়ে খারাপ পারফরম্যান্স চলছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Man Utd)। রবিবার প্রিমিয়ার লিগে (Premier League) ফুলহ্যামের বিরুদ্ধে ১-১ ড্র...

More Articles Like This