বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার পেজ? সাক্ষাৎ পদ্ম-নেতৃত্বের সঙ্গে

0
37

কলকাতা: বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। মঙ্গলবার রাতে নিউ টাউনের হোটেলে পদ্ম-নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন টেনিস তারকা।সেখানে নাকি উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও। তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্ব।তবে এই বিষয়টি নিয়ে অবশ্য কিছুই জানাননি রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে সূত্রের খবর অনুযায়ী, লিয়েন্ডার পেজের বিজেপিতে যোগ দেওয়া শুধুই সময়ের অপেক্ষা।
বিজেপি-তে যোগ দিতে চলেছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। সূত্রের খবর এমনটাই। নিউটাউনের যে হোটেলে নীতীন নবীন উঠেছেন, সেই হোটেলেই দেখা করতে যান লিয়েন্ডার পেজ। এমনকি, সেই হোটেলের লবিতে দাঁড়িয়েই বেশ কয়েকজন বিজেপি নেতৃত্বের সঙ্গে লিয়েন্ডারকে আলাদাভাবে কথাও বলতে দেখা গিয়েছে বলে খবর সামনে আসছে। অবশ্য সে সময় বিজেপি-র যে সমস্ত নেতারা উপস্থিত ছিলেন, তাঁদের বেশির ভাগই ভিন্ রাজ্যের। সূত্রের খবর, প্রায় আট মাস আগে দিল্লিতে বিজেপি-র সঙ্গে যোগাযোগ হয়েছিল লিয়েন্ডারের। উল্লেখ্য, গত ৮ নভেম্বর লিয়েন্ডার বেঙ্গল টেনিস অ‍্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে দায়িত্ব নেন। কয়েক মাসের মধ‍্যে নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন লিয়েন্ডার। টেনিসমহলের অনেকে মনে করেছেন, অল ইন্ডিয়া টেনিস অ‍্যাসোসিয়েশনের সর্বোচ্চ পদে বসতে চান লিয়েন্ডার। হয়তো সেই কারণে এই পদক্ষেপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here