28.6 C
Kolkata

রাতারাতি কারখানা বন্ধের নোটিস, বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা

Must Read

পশ্চিম বর্ধমান: আগাম কোনও সতর্কতা বা আলোচনা ছাড়াই হঠাৎ কারখানা বন্ধের (Factory Closed) নোটিস জারি করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জামুড়িয়ায় (Jamuria)। শুক্রবার সকালে কাজে এসে কারখানার গেটে বন্ধের নোটিস দেখতে পেয়ে বিক্ষোভে সামিল হন শ্রমিকরা (Labour Protest)। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার রামাজি ইস্পাত প্রাইভেট লিমিটেড কারখানায়।

শ্রমিকদের অভিযোগ, বৃহস্পতিবার পর্যন্ত কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন ও কাজকর্ম চলছিল। কিন্তু শুক্রবার সকালে কাজে এসে তাঁরা দেখতে পান কারখানার মূল ফটকে একটি নোটিস টাঙানো হয়েছে, যেখানে জানানো হয়েছে যে আর্থিক ক্ষতি এবং বাজারে মন্দার কারণে ১৮ জুন, ২০২৬ থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। নোটিসে আরও উল্লেখ করা হয়েছে, কারখানা বন্ধ থাকার সময় কর্মীদের কোনও বেতন বা আর্থিক সুবিধা দেওয়া হবে না।

আরও পড়ুন: ইসিএলের তৈরি জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় জলসংকটের আশঙ্কা, সমস্যায় পড়তে পারেন কয়েক হাজার বাসিন্দা

এই নোটিস দেখেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তাঁরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তোলেন। শ্রমিক মঙ্গল মাঁঝির দাবি, কারখানা বন্ধের বিষয়ে আগে থেকে কোনও রকম আলোচনা বা সতর্কবার্তা দেওয়া হয়নি। হঠাৎ এই সিদ্ধান্তের ফলে প্রায় ৪৫ থেকে ৫০ জন শ্রমিক ও তাঁদের পরিবারের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কাজ করার পর এভাবে রাতারাতি কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়া মেনে নেওয়া যায় না।

শ্রমিকদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন স্থানীয় নেতৃত্বও। জামুড়িয়া মণ্ডল-৩-এর সভাপতি দ্বীপ ব্যানার্জি বলেন, শ্রম আইন অনুযায়ী নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ না করে কোনও শিল্প প্রতিষ্ঠান এভাবে বন্ধ ঘোষণা করতে পারে না। শ্রমিকদের স্বার্থ ও জীবিকার প্রশ্নে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং সমস্যার সমাধান দাবি করেন তিনি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This