31 C
Kolkata

ফল ঘোষণার পরেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত কুলতলি, আক্রান্ত বিজেপি কর্মী

Must Read

কুলতলি- ফল ঘোষণার পরেই কুলতলিতে (kultali) রক্তাক্ত বিজেপি কর্মী (Bjp Worker) । হাত ভাঙার অভিযোগ তৃণমূলের (Tmc)  বিরুদ্ধে। ৬ ঘণ্টার ডেডলাইন প্রার্থীর। ভোটের ফল বেরোতেই ফের রাজনৈতিক হিংসায় উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) কুলতলি। পেটকুল চাঁদ এলাকায় বিজেপি কর্মীকে রড দিয়ে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

বিজেপি কর্মীদের দাবি, বুধবার রাতে বাইক নিয়ে ফেরার সময় পেটকুল চাঁদ এলাকায় তাদের পথ আটকায় তৃণমূলের দুষ্কৃতীরা। এরপর লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় ১৫ জন বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

খবর পেয়ে জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে ছুটে যান কুলতলীর বিজেপি প্রার্থী মাধবী মহলাদার। হাসপাতালে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, “তৃণমূল কংগ্রেস এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। আমার ১৫ জন কর্মীকে পরিকল্পিতভাবে মেরে হাসপাতালে পাঠিয়েছে। একজনের অবস্থা খুব খারাপ।”

প্রশাসনকে ৬ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে মাধবী মহলাদার বলেন, “এর মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। পুলিশ নীরব দর্শকের ভূমিকা নিলে ছেড়ে কথা বলব না।”

আরও পড়ুন- তৃণমূলের হারে কংগ্রেসের জয়! দখলমুক্ত হল দলীয় কার্যালয়

তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, “এটা বিজেপির পুরনো রোগ। ভোটে হেরে মিথ্যে অভিযোগ করে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে। বিজেপি কর্মী সমর্থকরা বিভিন্ন পার্টি অফিস দখল করেছে এবং ওই এলাকায় তৃণমূলের কার্যকর্তাদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।”

মৈপীঠ থানার ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিজেপি ও তৃণমূল দুজন দুজনার বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।

ফল ঘোষণার পর থেকেই দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় রাজনৈতিক সংঘর্ষের খবর আসছে। কুলতলির ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

Latest News

কলকাতার গুরুত্বপূর্ণ এলাকায় এবার ‘ফ্রি পার্কিং’! তোলাবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের

কলকাতা: বঙ্গে বিজেপি (BJP) সরকার গঠনের পর থেকেই একের পর এক প্রশাসনিক নির্দেশ জারি হচ্ছে রাজ্যে। তার মধ্যেই এবার...

More Articles Like This