৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফোকাস দেশ আয়ারল্যান্ড, অতিথি তালিকায় অক্ষয়-সঞ্জয়

Must Read

ওয়েব ডেস্ক : একের পর এক চমকে সাজছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival 2026)। ২০২৬ সালের এই উৎসবে ‘ফোকাস দেশ’ হিসেবে বেছে নেওয়া হয়েছে আয়ারল্যান্ডকে। পাশাপাশি বলিউডের একাধিক তারকার উপস্থিতির খবর সামনে আসতেই উৎসব ঘিরে ছবিপ্রেমীদের আগ্রহ আরও বেড়েছে। রবিবার আয়োজক কমিটির বৈঠকে জানানো হয়েছে, অক্ষয় কুমার ও সঞ্জয় দত্তও এবারের উৎসবে যোগ দিতে পারেন। থাকছেন জনি লিভার এবং পরিচালক অনুরাগ বসুও।

এর আগে উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে দক্ষিণী তারকা প্রভাস ও রজনীকান্তের। বলিউড থেকে কঙ্গনা রনাউত এবং পরেশ রাওয়ালের নামও জানিয়েছিলেন তিনি। এবার সেই তালিকায় নতুন সংযোজন অক্ষয় কুমার ও সঞ্জয় দত্ত। উৎসব কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, দেশীয় তারকাদের পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের শিল্পীদেরও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।

আরও খবর :  মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হানি সিংয়ের ভাইপোর! বন্ধুকে নিয়ে জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা

এদিনের বৈঠকে প্রকাশ করা হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায় নতুন লোগোটি তৈরি করেছেন। মিঠুন চক্রবর্তীর হাত ধরে আনুষ্ঠানিক ভাবে তার উন্মোচন হয়।

এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে ভিক্টোরিয়ায়। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের উদ্যোগে এটিই প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

Latest News

সোনিয়ার বইয়ের প্রতিবাদে বালাসাহেবের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে শিবিরে অস্বস্তি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আত্মজীবনী ‘বিলংগিং’ ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন একনাথ শিন্ডের শিবসেনা নেত্রী...

More Articles Like This