রুবিতে মিও আমোরের কারখানায় ভয়াবহ আগুন

Must Read

কলকাতা: শহরের নামী কনফেকশনরারি সংস্থা মিও আমোরের কারখানায় (Mio Amore Factory Ruby) ভয়াবহ আগুন। দক্ষিণ কলকাতার রুবি হাসপাতালের পিছনে অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল পার্কে মিও আমোরের কারখানাটি (Fire Mio Amore Factory Ruby)। সোমবার রাতে কারখানাতে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে।এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। কীভাবে আগুন লাগল মিও আমোরের কারখানায় তা জানা যায়নি এখনও।

জানুয়ারি মাসের নামী মোমো সংস্থা ওয়াও মোমোর নরেন্দ্রপুরের কারখানায় আগুন লেগে যায়। মৃত্যু হয়েছিল বহু মানুষের। প্রায় ৭২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা যায় সেই বিধ্বংসী আগুন৷ আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মনোরঞ্জন সিট, রাজা চক্রবর্তী এবং গঙ্গাধর দাস। এবার কলকাতার রুবি হাসপাতালের পিছনে মিও আমোরের কারখানায় লাগল আগুন৷

আরও পড়ুন: জয় শাহকে মাঠে নামালে ব্যাটটা ধরতে পারবে তো? অমিত শাহকে নিশানা অভিষেকের

Latest News

সোনিয়ার বইয়ের প্রতিবাদে বালাসাহেবের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে শিবিরে অস্বস্তি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আত্মজীবনী ‘বিলংগিং’ ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন একনাথ শিন্ডের শিবসেনা নেত্রী...

More Articles Like This