প্রেম থেকে পুরাণে করণ জোহর! আসছে রাধা-কৃষ্ণের অমর প্রেমগাথা নিয়ে বড় বাজেটের ছবি

Must Read

ওয়েব ডেস্ক : বলিউডে এবার একেবারে অন্য ধরনের গল্প নিয়ে হাজির হতে চলেছেন করণ (Karan Johar) জোহর। রিপোর্ট অনুযায়ী, ধর্মা প্রোডাকশনের ব্যানারে রাধা ও কৃষ্ণের (Radha-Krishna) ঐশ্বরিক প্রেমকাহিনি নিয়ে একটি বড় মাপের ছবি তৈরি করার পরিকল্পনা করছেন তিনি। তিন দশকের কেরিয়ারে রোম্যান্স, পারিবারিক গল্প এবং কমার্শিয়াল ছবির জন্য পরিচিত করণ এবার পা রাখতে চলেছেন ঐতিহাসিক-ভক্তিমূলক ছবির দুনিয়ায়।

ছবিটি পরিচালনার দায়িত্বে থাকছেন ‘অবনে শ্রীমন্নারায়ণ’-খ্যাত পরিচালক সচিন রবি। শুধু পরিচালনাই নয়, রিপোর্ট অনুযায়ী ছবিটির গল্প ও চিত্রনাট্যের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে প্রজেক্টটি ডেভেলপমেন্টের উন্নত পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। ছবিতে কৃষ্ণের জন্ম থেকে কংসবধ পর্যন্ত যাত্রা তুলে ধরা হবে বলে খবর। তবে গল্পের মূল কেন্দ্রে থাকবে রাধা ও কৃষ্ণের (Radha-Krishna) ঐশ্বরিক প্রেম। প্রেম, ভক্তি, আবেগ, নাটক এবং বিচ্ছেদের মতো অনুভূতিকে বড় পর্দায় মহাকাব্যিক আঙ্গিকে তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

আরও খবর : মহানায়কের নামে নিউটাউনে ‘স্বপ্নের’ ফিল্ম সেন্টার, ২৫ কোটির প্রকল্পে এক ছাদের তলায় সিনেমার সব আয়োজন

এই ছবির মাধ্যমে করণ জোহর এমন একটি জগৎ তৈরি করতে চাইছেন, যেখানে বিশাল ভিজ্যুয়াল স্কেলের পাশাপাশি গল্পের আবেগও সমান গুরুত্ব পাবে। রিপোর্ট অনুযায়ী, এটি ধর্মা প্রোডাকশনের অন্যতম বড় প্রজেক্ট হতে পারে।

তবে এখনও ছবির নাম, অভিনয়শিল্পীদের তালিকা কিংবা শুটিং শুরুর নির্দিষ্ট সময়সূচি প্রকাশ্যে আসেনি। কাস্টিং নিয়ে শীঘ্রই ঘোষণা হতে পারে বলে বিভিন্ন রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে রাধা ও কৃষ্ণের চরিত্রে কারা অভিনয় করবেন, তা নিয়েই এখন বলিউডে তৈরি হয়েছে নতুন কৌতূহল।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This