কলকাতা: কলকাতার কালীঘাট মন্দিরে ভক্তিভরে পুজো দিলেন বলিউড (Bollywood) অভিনেত্রী তথা হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডি (Mandi) লোকসভা (Lok Sabha) কেন্দ্রের সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। মঙ্গলবার মন্দিরে উপস্থিত হয়ে মা কালীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন তিনি।
মন্দির প্রাঙ্গণে গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে মাথা নত করে কঙ্গনা পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের মানুষের মঙ্গল কামনা করেন। তাঁর এই সফর ঘিরে কালীঘাটে ভক্তদের মধ্যেও কৌতূহল তৈরি হয়।
আরও পড়ুন: নদিয়া, মালদহ, দুই ২৪ পরগনা…প্রচুর বাদ! কলকাতায় কত বাদ?
কঙ্গনার এই আগমনকে ঘিরে ধর্মীয় আবহে এক বিশেষ মাত্রা যোগ হয়। অনেকের মতে, তাঁর এই সফর শুধু দর্শনেই সীমাবদ্ধ নয়, ভক্তি, আধ্যাত্মিকতা এবং ভারতীয় সংস্কৃতির এক মেলবন্ধনও তুলে ধরেছে।
View this post on Instagram
কালীঘাট মন্দির বাঙালির অন্যতম প্রাচীন ও শ্রদ্ধার স্থান। সেই পবিত্র প্রাঙ্গণে দেশের এক পরিচিত মুখের উপস্থিতি আবারও এই তীর্থস্থানের গুরুত্বকে সামনে এনে দিল।

