ছাত্র সংসদের দাবিতে উত্তাল জামিয়া

Must Read

ওয়েব ডেস্ক : ছাত্র সংসদের নির্বাচন ফেরানোর দাবিতে উত্তপ্ত দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় (Jamia Millia Islamia University)। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘাতের পর ক্লাস অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র সংসদ পুনরায় চালুর দাবিতে গত ১২ অক্টোবর থেকে ক্যাম্পাসে বিক্ষোভ চলছে। আন্দোলনকারীদের একাংশ অনশনেও বসেছেন।

অভিযোগ, শনিবার আন্দোলনকারীরা যেখানে জমায়েত করেছিলেন, সেই তাঁবু সরাতে এগিয়ে যান নিরাপত্তারক্ষীরা। তা নিয়েই দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে অনলাইনে ক্লাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী পড়ুয়ারা।

আরও খবর :  ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ, কবে কোথায় আছড়ে পড়তে পারে? কী বলছে আবহাওয়া দফতর?

জামিয়া মিলিয়া ইসলামিয়া স্টুডেন্টস ইউনিয়ন ২০০৬ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। ক্যাম্পাসে হিংসা এবং তার জেরে পঠনপাঠন ব্যাহত হওয়ার ঘটনাকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়। প্রায় দুই দশক ধরে নির্বাচিত ছাত্র সংসদ না থাকায় তা পুনরায় চালুর দাবি তুলেছেন পড়ুয়ারা। এই দাবিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে চিঠি লিখেছিলেন সিপিএম সাংসদ জন ব্রিটাসও।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মাহতাব আলম রিজভি অভিযোগ করেছেন, কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ি ও ইমরান মাসুদের ক্যাম্পাসে যাওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। তাঁর দাবি, ওই দুই সাংসদ দেওয়াল টপকে ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন। ঘটনায় দিল্লি পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ি পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে প্রশাসনের পদক্ষেপের সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা সফল হবে না।

Latest News

জম্মু-কাশ্মীরের কুলগামে সিআরপিএফের চেকপোস্টে জঙ্গি হামলা! আহত দুই জওয়ান

ওয়েব ডেস্ক : জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কুলগামে সিআরপিএফের (CRPF) চেকপোস্ট লক্ষ্য করে হামলা। বুধবার দুপুরে আচমকা গুলিবর্ষণের ঘটনায়...

More Articles Like This