আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাবলে মুশকিল হয়ে যাবে, সাংবাদিক বৈঠকে বিস্ফোরক সায়নী

0
36

ওয়েব ডেস্ক : শনিবার ব্রিগেড ময়দানে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। কিন্তু, আজ এই সভার আগে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর কলকাতার গিরিশ পার্ক (Girish Park) এলাকা। তৃণমূল (TMC) ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ইটবৃষ্টি ও ভাঙচুরের ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সেন্ট্রাল অ্যাভিনিউ। ইটের আঘাতে শশী পাঁজার বাড়ির কাচ ভেঙে যায়। তিনি নিজেও সামান্য আহত হয়েছেন বলে দাবি করেছেন। তাঁর দুই কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে এক পুলিশ আধিকারিকও জখম হয়েছেন। এ নিয়ে নিজে বিজেপিকে আক্রমণ করলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)।

তৃণমূলের সাংবাদিক সম্মেলন তিনি সায়নী বলেন, ‘এটা অন্যন্ত দুঃখজনক বিষয় ও আশঙ্কার বিষয়।’ এর পরেই তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেসের (TMC) ভদ্রতাকে দুর্বলতা ভাবলে মুশকিল হয়ে যাবে। পাশাপাশি মোদিকে (Naredra Modi) আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেছেন, “প্রধানমন্ত্রী বলছেন সবার হিসাব হবে। কিন্তু, আপনার হিসাব করতে বসলে, কোথায় গিয়ে আপনি লুকিয়ে থাকবেন?”

তিনি আরও বলেছেন, “আমি মোদিকে ধন্যবাদ চাই। আজ যে ব্রিগেড বা ‘বি’ গ্রেডের যে সভাটা হয়েছে, সেখানে ওনাকে দেখা গিয়েছে, সেটাই অনেক। সংসদে বাজেটের মতো গুরুত্বপূর্ণ অধিবেশনে প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে না। একদিনও তিনি সংসদে আসছেন না। কিন্তু, প্রধানমন্ত্রী এখন বিজেপির প্রচারমন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছেন।” এছাড়া বলেছেন, “আজকে এলপিজির সঙ্কট তৈরি হয়েছে। নানান জায়গায় গ্যাস পাওযা যাচ্ছে না। বুকিং করলে বলছে, ৪৫ দিন পরে পাবে। রেঁস্তরা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের মা-বোনেরা ট্যাংরা মাছের ঝাল না বানিয়ে, সেদ্ধ ডাল বানাচ্ছে, এই ভেবে যে কালকে গ্যাস ফুরিয়ে গেলে কি হবে? তাদেরকে বলব আজকের যদি যেতেন তাহলে দেখতে পেতেন, কচুরি ও জিলেবি ভাজার জন্য ২০০ থেকে ৩০০ সিলেন্ডার রাখা রয়েছে। মানুষকে ভাওতা দিয়ে তো লাভ নেই।”

আরও খবর : ব্রিগেডের আগে গিরিশ পার্কে রণক্ষেত্র, শশী পাজার বাড়িতে হামলার অভিযোগ

সায়নী বলেছেন, তৃণমূল কংগ্রেস (TMC) এত বছর ধরে মিছিল করছে। আমরা সপ্তাহে অনেক মিছিল করি। আমাদের কোন রাজনৈতিক মঞ্চে দেখেছেন, যেকানে আমাদেরকে মন্দিরের কাঠামো বানাতে হচ্ছে, দক্ষিনেশ্বর বানাতে হচ্ছে, কালীঘাটের কাঠামো বানাতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অন্তত ভোট পাওয়ার জন্য কোনও মন্দির, মসজিদ বা গির্জা তৈরি করতে হয়েছে।

মোদি এদিন সভার আগে ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন। তা নিয়ে সভার বার বার বলতে শোনা যায় তাঁকে। এ নিয়ে মোদিকে আক্রমণ করে সায়নী বলেছেন, “বাংলার ২ লক্ষ কোটি টাকা বাকি রয়েছে। জল জীবন, আবাস যোজনা, ১০০ দিকের টাকা, সর্বশিক্ষা অভিযানের টাকা আটকে রেখেছেন, মিড ডে মিলের টাকা আটকে রেখেছেন। আর ২ লক্ষ কোটি টাকার কাছে ১৮ হাজার কোটি টাকার ললিপপ ধরিয়ে দিয়ে বলছেন, আমরা পশ্চিমবঙ্গে (West Bengal) পাশে আছি। এসব বাংলার মানুষ বুঝে গিয়েছে।”

এছাড়া বিভিন্ন রাজ্যের বেকারত্বের কথা তুলে ধরে ছেন সায়নী। বলেছেন বিজপি (BJP) রাজ্যে সব থেকে বেশি বেকারত্ব। সেই তুলনায় পশ্চিমবঙ্গে কম বলেই জানিয়েছেন তিনি। সায়নী আরও বলেছেন, ইলেকটোরাল বন্ড নিয়ে দুর্নীতি করেছ বিজেপি। আর তৃণমূলকে আক্রমণ করছেন। ৬৬ হাজার কোটি টাকার ব্যাঙ্ক ফ্রড হয়েছে বিজেপির আমলে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here