ইরান-আমেরিকা সংঘাতের আবহে তেহরানে উচ্চপর্যায়ের বৈঠক, মুখোমুখি চার দেশ

Must Read

ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক রাজনীতিতে নয়া মোড়। ইরানের রাজধানী তেহরানে উচ্চপর্যায়ের বৈঠকে মুখোমুখি ইরান, সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক। ইরান ও আমেরিকার সংঘাতের আবহে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তেহরানের বৈঠকে যোগ দিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সলমন। রয়েছেন যুবরাজ মহম্মদ বিন সলমানও। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বৈঠকে যোগ দিয়েছেন। তুরস্কের প্রতিনিধিত্ব করেছেন সে দেশের গোয়েন্দা বাহিনীর প্রধান ইব্রাহিম কালিন। ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের সচিব মহসিন রাজাইও বৈঠকে উপস্থিত রয়েছেন।

আরও খবর :  সার্বিয়ার সংসদ নির্বাচনে এগিয়ে ‘স্টুডেন্ট লিস্ট’, হার স্বীকার ভুচিচের

চার দেশের প্রতিনিধিরা সম্ভবত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দেখা করবেন। পশ্চিম এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি, ইরান-ইজরায়েল-আমেরিকার সংঘাত এবং সৌদি আরবে হুথি হামলা নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা। পাশাপাশি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের জট খোলা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

প্যালেস্তাইন, ইজরায়েল এবং লেবাননের নিরাপত্তা পরিস্থিতিও বৈঠকের আলোচ্যসূচিতে থাকতে পারে। পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির মধ্যে চার দেশের এই বৈঠকের দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।

Latest News

সোনিয়ার বইয়ের প্রতিবাদে বালাসাহেবের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে শিবিরে অস্বস্তি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আত্মজীবনী ‘বিলংগিং’ ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন একনাথ শিন্ডের শিবসেনা নেত্রী...

More Articles Like This