28.7 C
Kolkata

রবি যোগে বিশাখা নক্ষত্রের প্রভাব! ভোলেনাথের কৃপায় আজ ভাগ্য খুলতে পারে এই রাশির

Must Read

ওয়েব ডেস্ক: আজ চাঁদ (Moon) তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুযায়ী আজ রাত ১১টা ২৭ মিনিট পর্যন্ত থাকবে ফাল্গুন কৃষ্ণা ষষ্ঠী তিথি, এরপর শুরু হবে সপ্তমী তিথি। দিনভর থাকবে ব্যাঘাত যোগ ও হর্ষণা যোগের প্রভাব। পাশাপাশি বিশাখা ও অনুরাধা নক্ষত্রের সংযোগও থাকছে। জ্যোতিষ মতে, মহাদেবের আশীর্বাদে আজ কিছু রাশির জন্য দিনটি বিশেষ শুভ হতে পারে, আবার কিছু রাশিকে থাকতে হবে সতর্ক।

মেষ
আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। ভাই বা বোনের থেকে সাহায্য পেতে পারেন। গাড়ি কেনার যোগ রয়েছে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা।

বৃষ
বন্ধুদের কারণে সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। বিয়ের ব্যাপারে বাধা আসতে পারে। তবে অর্থাগম ভালো হবে।

মিথুন
কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। তরল দ্রব্যের ব্যবসায় লাভের সম্ভাবনা।

আরও পড়ুন: কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে, টাকা ধার দিয়ে বিপদে পড়তে পারে এই তিন রাশি

কর্কট
অর্থনৈতিক চিন্তা বাড়তে পারে। তবে চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। প্রেমের সম্পর্কে সাফল্য মিলতে পারে।

সিংহ
শারীরিক সমস্যায় ভোগান্তি হতে পারে। পড়াশোনায় মনোযোগ কমতে পারে। তবে অফিসে ঊর্ধ্বতনদের সুনজরে পড়ার সম্ভাবনা।

কন্যা
মানসিক অশান্তি বাড়তে পারে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনে মতবিরোধ হতে পারে।

তুলা
পুরোনো অসুখের কষ্ট বাড়তে পারে। চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগের যোগ রয়েছে। যানবাহনে সতর্ক থাকুন।

বৃশ্চিক
আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তবে বন্ধুদের সঙ্গে বিতর্ক হতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা।

ধনু
আয় বাড়বে, তবে কর্মক্ষেত্রে পরিশ্রমও বাড়বে। প্রতারণার আশঙ্কা থাকায় সতর্ক থাকা জরুরি।

মকর
অর্থাগমে বাধা আসতে পারে। বন্ধুদের কারণে অপ্রয়োজনীয় খরচ বাড়বে। বিয়ের ব্যাপারে সমস্যা হতে পারে।

কুম্ভ
স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। বাড়িতে শুভ অনুষ্ঠান হতে পারে। কর্মসূত্রে বিদেশযাত্রার যোগ রয়েছে।

মীন
শরীর কিছুটা খারাপ থাকতে পারে। কর্মক্ষেত্রে বাধা আসতে পারে। তবে আচমকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Latest News

সই জালিয়াতি মামলায় সাড়ে ৮ ঘণ্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরলেন অভিষেক

ওয়েব ডেস্ক : বিধানসভার সই জালিয়াতি মামলায় (Signature forgery case) সাড়ে ৮ ঘণ্টা পর ভবানীভবন থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...

More Articles Like This