মেটা, ইউটিউব, এক্স-এর আইনি রক্ষাকবচ কি কাটছাঁট করতে চলেছে কেন্দ্র?

Must Read

ওয়েব ডেস্ক : মেটা, ইউটিউব, এক্স-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি (Social Media platforms) কি আর ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইনের ৭৯ ধারা অনুযায়ী আইনি রক্ষাকবচ পাবে না? এই রক্ষাকবচ বাতিল করা বা তার পরিধি কমানোর বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

২০০০ সালে তথ্যপ্রযুক্তি আইন তৈরির সময় সোশ্যাল মিডিয়া সংস্থাগুলি তথ্য পরিবেশনের ক্ষেত্রে পরোক্ষ মাধ্যম হিসেবে কাজ করত। কিন্তু দু’দশকেরও বেশি সময় পর পরিস্থিতি বদলেছে। বর্তমানে সংস্থাগুলি নিজেদের অ্যালগরিদমের নীতি অনুযায়ী তথ্য পরিবেশন করে। কোন তথ্য কতটা গুরুত্ব পাবে, তার র‌্যাঙ্কিংও নির্ধারিত হয় সংশ্লিষ্ট সংস্থাগুলির নিজস্ব নীতিতে।

আরও খবর :  রামলীলা ময়দানে হাজির না হওয়ায় কংগ্রেসে শাস্তির কোপ! সাসপেন্ড ৮০-র বেশি পদাধিকারী

তথ্যপ্রযুক্তি মন্ত্রকের বক্তব্য, সোশ্যাল মিডিয়ার এই বর্তমান কার্যপদ্ধতি ভারতীয় আইনের সঙ্গে খাপ খায় না। তাই ৭৯ ধারায় থাকা আইনি রক্ষাকবচ নিয়ে নতুন করে পর্যালোচনার প্রয়োজন দেখা দিয়েছে।

তবে এই পদক্ষেপ এখনও আলোচনা ও ভাবনাচিন্তার স্তরেই রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে সংসদে সংশোধনী বিল পেশ করতে হবে। আইনি সংশোধনীর মাধ্যমেই এই বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ করা সম্ভব।

Latest News

সোনিয়ার বইয়ের প্রতিবাদে বালাসাহেবের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে শিবিরে অস্বস্তি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আত্মজীবনী ‘বিলংগিং’ ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন একনাথ শিন্ডের শিবসেনা নেত্রী...

More Articles Like This