৫২ দেশের পর আরও ২০ দেশে ডিফেন্স উইং, রাষ্ট্রপুঞ্জের স্থায়ী আসনই কি লক্ষ্য ভারতের?

Must Read

ওয়েব ডেস্ক : রাষ্ট্রপুঞ্জের (UN) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবিকে আরও জোরালো করতে কূটনৈতিক পরিসর বাড়ানোর পথে ভারত (India)। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করতে আগামী পাঁচ বছরে আরও ২০টি দেশে ভারতীয় দূতাবাসে ‘ডিফেন্স উইং’ (Defence Wing) খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শুধু সামরিক সহযোগিতা বাড়ানো নয়, আন্তর্জাতিক মঞ্চে ভারতের কৌশলগত যোগাযোগও আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে।

বর্তমানে বিশ্বের ৫২টি দেশে ভারতীয় দূতাবাসে প্রতিরক্ষা শাখা রয়েছে। এবার দুই ধাপে আরও ২০টি দেশকে এই তালিকায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। আফ্রিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশে এই নতুন ডিফেন্স উইং (Defence Wing) তৈরি করা হবে। সরকারি নথি অনুযায়ী, প্রথম পর্যায়ে পোল্যান্ড, আলজেরিয়া, ইথিওপিয়া এবং মোজাম্বিক-সহ ১০টি দেশে প্রতিরক্ষা শাখা খোলার পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় পর্যায়ে মরক্কো, মেক্সিকো, কম্বোডিয়া এবং রুয়ান্ডার মতো দেশকে এই উদ্যোগের আওতায় আনা হতে পারে।

আরও খবর : পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দফতরের ওএসডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

যেসব দেশ ভারতের (India) কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে আগ্রহী অথচ সেখানে বর্তমানে কোনও ভারতীয় প্রতিরক্ষা অ্যাটাশে নেই, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলিতে ডিফেন্স অ্যাটাশে এবং প্রতিরক্ষা উপদেষ্টা নিয়োগের মাধ্যমে সামরিক যোগাযোগ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।বিশেষজ্ঞদের মতে, প্রতিরক্ষা সম্পর্ক এখন আর শুধু অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়। যৌথ সামরিক প্রশিক্ষণ, তথ্য বিনিময়, সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাস দমন এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে সহযোগিতার মাধ্যমে দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্ক তৈরি হয়। ফলে নতুন দেশগুলিতে ডিফেন্স উইং চালু হলে ভারতের সঙ্গে ওই দেশগুলির সামরিক ও কূটনৈতিক যোগাযোগ আরও ঘনিষ্ঠ হতে পারে।

এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের দীর্ঘদিনের রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সংস্কার এবং স্থায়ী সদস্যপদের দাবি। নয়াদিল্লি বারবার নিরাপত্তা পরিষদে সংস্কারের পক্ষে সওয়াল করেছে। বিভিন্ন দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের পক্ষে সমর্থনের পরিধি আরও বাড়ানোর চেষ্টা এই বৃহত্তর কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

Latest News

গোপনীয়তা ভেঙে মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে, এসএসকেএমকে আইনি নোটিস মমতার আইনজীবীর!

ওয়েব ডেস্ক : ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় পায়ে চোট রপেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর পর...

More Articles Like This