ওয়েব ডেস্ক : অপারেশন সিঁদুরের ১৮ মাস পর পাকিস্তানকে আমন্ত্রণ জানাল নয়া দিল্লি (New Delhi)। দিল্লিতে সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠক (SCO Meeting) বসছে। সেখানেই এসসিও (সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন) অন্তর্ভুক্ত সমস্ত সদস্য দেশগুলিকে আমন্ত্রণ করা হয়েছে। ভারত অবশ্য সাংঘাই কর্পোরেশনের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়। ২০১৭ সালে এই গোষ্ঠীতে যোগ দেয় ভারত। ওই একই সালে পাকিস্তানও এসসিও-তে যোগ দেয়। ভারত, চিন, রাশিয়া, পাকিস্তান, কাজাঘস্তান, কিরঘিজস্তান,তাজিকস্তান, উজবেকস্তান, ইরান ও বেলারুস রয়েছে সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশনে।
২০ থেকে ২২ নভেম্বর, তিন দিন ধরে নয়া দিল্লিতে বসছে ‘সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন’-এর বৈঠক (SCO Meeting)। বৈঠকে যোগ দিতে ১০ প্রতিনিধি দেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। সেখানেই পাকিস্তানের যোগ দিতে আসার সম্ভাবনা। যদিও এই আমন্ত্রণ পাকিস্তান সঙ্গে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের কোনও সূত্র তৈরি করবে না বলে নয়া দিল্লির সরকারি সূত্র জানাচ্ছে। সূত্রের খবর পাকিস্তানের সংস্কৃতিমন্ত্রী অওরঙ্গজেব খান খিচিকে ‘সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন’-এর বৈঠকে আমন্ত্রণ করা হয়েছে।
আরও খবর : শত্রুর কোমর ভাঙার প্রস্তুতি! সেনার জন্য হেলিকপ্টার-ড্রোন কিনতে ২.১২ লক্ষ কোটি টাকার অনুমোদন
নয়া দিল্লিতে সাংহাই কর্পোরেশন-এর বৈঠক করার ব্যাপারে গত বছর প্রস্তাব রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে বছর চিনের তিয়ানজিনে সম্মেলন হয়। ২০২৪ সালে অক্টোবরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তান সফরে যান সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন-এর কাউন্সিল পর্যায়ের বৈঠকে যোগ দিতে। গত ৯ বছরের মধ্যে সেটাই ছিল কোনও ভারতীয় বিদেশমন্ত্রীর পাকিস্তান সফর।
