রামলীলা ময়দানে ভিড় বাড়ছে! হুডখোলা গাড়িতে চেপে বেরিয়ে পড়লেন রাহুল, অখিলেশ, মমতারা

Must Read

ওয়েব ডেস্ক : রবিবার সকাল থেকেই রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত রাজধানীর পরিস্থিতি। দিল্লির রামলীলা ময়দানে ভিড় জমাতে শুরু করেছেন বিজেপি-বিরোধী ইন্ডিয়া জোটের (INDIA Bloc) নেতা-কর্মী ও সমর্থকেরা। অন্যদিকে, সম্ভাব্য জমায়েত এবং মিছিলের কথা মাথায় রেখে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলি। রামলীলা ময়দান ও সংলগ্ন এলাকায় প্রায় ১০ হাজার পুলিশ এবং আধাসেনা মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন রাস্তায় বসানো হয়েছে ব্যারিকেড। নজরদারির জন্য ২৫০টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেছে প্রশাসন।

কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে বিরোধীদের মিছিলের নেতৃত্ব দেওয়ার কথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। তাঁর সঙ্গে রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ দলের শীর্ষ নেতৃত্ব। কর্মসূচিতে অংশ নিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-সহ একাধিক বিরোধী নেতা। খাড়গের বাসভবনে প্রাথমিক জমায়েতের পর নেতারা হুডখোলা গাড়িতে মিছিলের উদ্দেশে রওনা দেন। রনথমবোর থেকে আনা হয়েছে। সাফারি জিপ গাড়িতে পাশাপাশি দেখা যায় মমতা ও অখিলেশকে। তাঁদের পিছনের আসনে ছিলেন অভিষেক। কনট প্লেস থেকে মিছিল গিয়ে শেষ হওয়ার কথা রামলীলা ময়দানে।

আরও খবর :  রামলীলা ময়দানের সমাবেশের আগে রাহুলকে তীব্র আক্রমণ নাড্ডার

ভোর সাড়ে ৫টা থেকেই রামলীলা ময়দানে জমায়েত শুরু হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) রোহিত রাজবীর। প্রশাসনের হিসাব অনুযায়ী, মাঠে একসঙ্গে ৫০ থেকে ৫৫ হাজার মানুষের জমায়েত সম্ভব। সেই সীমা ছাড়ানোর পরিস্থিতি তৈরি হলে ময়দানে প্রবেশের আগেই ভিড় নিয়ন্ত্রণ করা হতে পারে। যদিও বিরোধী শিবিরের দাবি, রবিবারের কর্মসূচিতে প্রায় ১০ লক্ষ মানুষের সমাগম হতে পারে। যান চলাচল স্বাভাবিক রাখতে দিল্লির একাধিক রাস্তায় ইতিমধ্যেই নিয়ন্ত্রণ জারি হয়েছে। এদিকে, ইন্ডিয়া জোটের কর্মসূচির দিনই পাল্টা পথে নামছে বিজেপি। ১৯৮৪ সালের শিখবিরোধী হিংসায় নিহতদের স্মরণে পৃথক মিছিলের আয়োজন করেছে গেরুয়া শিবির।

Latest News

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে চন্দননগরে যাবেন মুখ্যমন্ত্রী! নিরাপত্তায় বিশেষ নজর প্রশাসনের

ওয়েব ডেস্ক : আলোর শহর চন্দননগরে এ বার জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja ) আবহ কিছুটা অন্যরকম। রাজ্য উৎসবের স্বীকৃতি...

More Articles Like This