35 C
Kolkata

মালদায় ব্যাপক উত্তেজনা! কী হল হঠাৎ?

Must Read

ওয়েব ডেস্ক : হরিশচন্দ্রপুরে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক যুবকের। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালদায় (Malda)। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোকে কেন্দ্র করে পুলিশের (Police) সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন মৃতের পরিবারের সদস্য ও উত্তেজিত জনতা। ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুড়ের অভিযোগ উঠেছে। এক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। পাল্টা পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত হন মৃত যুবকের মা।

শুক্রবার সকালে ঘটনাটি ঘটে কুশিদা হাসপাতাল চত্বরে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোরে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মানকিবাড়ি এলাকার বাসিন্দা হাসান আলি (২১) তাঁর দিদি দুলি খাতুনকে নিয়ে বাইকে কোথাও যাচ্ছিলেন। সেই সময় একটি লরি দ্রুত গতিতে এসে তাঁদেরকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাসান আলির। গুরুতর জখম হন তাঁর দিদি দুলি খাতুন (৩০)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুশিদা ক্যাম্প ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ (Police)। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠাতে গেলে বাধা দেন পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা। অভিযোগ, সেই সময় পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

আরও খবর : ‘হাউজ বিলংস টু অপজিশন’, বিধানসভার পয়লা অধিবেশনেই বিরাট বার্তা শুভেন্দু অধিকারীর

অভিযোগ, মৃতের আত্মীয়স্বজন ও কিছু স্থানীয় বাসিন্দা পুলিশের (Police) উপর চড়াও হয়। শুরু হয় ধস্তাধস্তি। ইট, পাথর ও কাঠের গুড়ি ছুড়ে পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানার তিন পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে। অভিযোগ, সেই সময় পুলিশের লাঠির আঘাতে আহত হন মৃত যুবকের মা আকালি খাতুন। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

ঘটনার জেরে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা রুজু করেছে। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে কুশিদা এলাকায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

দেখুন অন্য খবর :

Latest News

চার দশকের আনুগত্যের ‘পুরস্কার’ পেলাম, মুখ খুললেন কাকলি

কলকাতা: কাকলি ঘোষ দস্তিদারকে (Kakoli Ghosh Dastidar) সরিয়ে কল্যাণকেই ফের লোকসভার মুখ্যসচেতক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালীঘাটে...

More Articles Like This