ওয়েবডেস্ক- গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী ১২টি রাশির জাতক-জাতিকাদের (Zodiac Sign) জীবনে মিশ্র প্রভাব পড়বে। বেশ কিছু রাশির জন্য নতুন সুযোগ ও আর্থিক উন্নতির (Financial Improvement) যোগ রয়েছে।
জ্যোতিষশাস্ত্রীয় পূর্বাভাস (Astrological predictions) অনুযায়ী আপনার রাশি অনুযায়ী দিনটি কেমন যেতে আজ
মেষ রাশি: দিনটি আপনার জন্য ইতিবাচক। পারিবারিক ক্ষেত্রে কোনও বিবাদের অবসান হতে পারে।
বৃষ রাশি: মানসিক স্থিতিশীলতা বজায় থাকবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পেতে পারেন। স্বাস্থ্য ভালো যাবে।
মিথুন রাশি: কিছু ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। নতুন কাজের সুযোগ আসতে পারে।গুরুজনের আশীর্বাদ পাবেন।
কর্কট রাশি: চারপাশের মানুষের যত্ন নেওয়ার মানসিকতা তৈরি হবে। সৃজনশীল কাজে সফল হতে পারেন। খরচ বাড়বে।
আরও পড়ুন- শনির গতিপথ বদল, সতর্ক থাকতে হবে পাঁচটি রাশিকে
সিংহ রাশি: ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। নতুন কাজের সুযোগ।
কন্যা রাশি: ব্যবহারিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে জটিল সমস্যা সমাধান করতে পারবেন। স্বাস্থ্যের প্রতি নজর দিন।
তুলা রাশি: ধৈর্য ও প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখা জরুরি। মানসিকভাবে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। কর্মে সাফল্য।
বৃশ্চিক রাশি: মেজাজ খিটখিটে হতে পারে। কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করুন।
ধনু রাশি: ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা প্রবল। নিজেকে সময় দিন।
মকর রাশি: চিন্তাভাবনায় স্থিরতা থাকলেও কিছুটা একগুঁয়েমি দেখা দিতে পারে। কঠোর পরিশ্রমের ফল পাবেন। শরীরের খেয়াল রাখুন।
কুম্ভ রাশি: সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। বর্তমানে বুধ এই রাশিতে অবস্থান করছে, যা ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
মীন রাশি: আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। আর্থিক বিষয়ে কিছুটা সতর্ক থাকা ভালো। স্বাস্থ্য ভালো থাকবে।
ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

