রাজ্যের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ হাইকোর্টের!

0
60

ওয়েব ডেস্ক : রাজ্যের ভূমিকা নিয়ে ফের তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একটি রোগীকে বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে (Hospital) স্থানান্তর সংক্রান্ত মামলায় দেরি নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিচারপতি কৃষ্ণা রাও (Justice Krishna Rao)। শুক্রবার শুনানির সময় বিচারপতি রাও রাজ্যের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, “পশ্চিমবঙ্গের সমস্ত কিছু ভেঙে পড়েছে। সামান্য থেকে সামান্য বিষয়ে আজ নয় কাল, আজ নয় কাল করা হচ্ছে। কী ভাবে পশ্চিমবঙ্গ (West Bengal) চলছে?”

জানা গিয়েছে, এক ব্যক্তি তাঁর গুরুতর অসুস্থ স্ত্রীকে একটি বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে স্থানান্তরের আবেদন নিয়ে ২০২৫ সালের জুলাই মাসে হাইকোর্টের (High Court) দ্বারস্থ হন। আদালত রাজ্যের কাছে জানতে চেয়েছিল, কোন সরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা সম্ভব। কিন্তু বারবার সময় চাওয়া সত্ত্বেও রাজ্য এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বলে অভিযোগ।

আরও খবর : আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন

প্রসঙ্গত, কয়েকমাস ধরে এই মামলা চলছে। এর আগে তিনবার রাজ্য জানিয়েছে বিবেচনা করা হচ্ছে। আজকে চতুর্থ বার রাজ্যের আইনজীবী ফের সময় চান রাজ্যের এডভোকেট জেনারেল নেই বলে। রাজ্যের আইনজীবী এই বক্তব্য জানাতেই ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি রাও।

তিনি বলেন, “প্রত্যেক মামলায় দিনের পর দিন এটা দেখা যাচ্ছে। আজকে সিনিয়র নেই। আজকে এডভোকেট জেনারেল নেই। আমি স্বাস্থ্য সচিবকে ডেকে পাঠাব? কিভাবে এই রাজ্য চলছে? কি এমন বিষয় যে তারজন্য মাসের পর মাস বিবেচনা করতে হচ্ছে? সামান্য বিষয়ে এত সময় লাগছে, কেন আপনারা রাজ্য চালাচ্ছেন? গোটা রাজ্যটাই সম্পূর্ণ ভেঙে পড়েছে।” রাজ্যকে শেষ সুযোগ হিসাবে ফের ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here