কলকাতা: বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলাতে ইডি ও সিবিআইয়ের আইনজীবীর অনুপস্থিতিতে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের মন্তব্য এই ভাবে চললে, আমি পদক্ষেপ করতে বাধ্য হবো। পাশাপাশি সারদা কেলেঙ্কারিতে (Saradha Scam) রাজ্যের গঠিত বিচারপতি শ্যামল সেন কমিশনের আর্থিক হিসেব নিকেষ-সহ যাবতীয় রিপোর্ট নিজেই প্রকাশ্যে আনার নির্দেশ দিল হাইকোর্ট। ফলে ওই কমিটি বন্ধের প্রায় ১২ বছর পর এবার সারদার বিস্তারিত তথ্য, নথি ও আর্থিক হিসেব নিকেষ প্রকাশ্যে আস্তে চলছে। প্রায় এক দশক আগে বিচারপতি সেন কমিশন, রাজ্যের ঘোষিত ৫০০ কোটির তহবিল থেকে প্রায় ২২৫ কোটি টাকা ফেরত দেয় আমানতকারীদের। সেই কমিশন রাজ্য বন্ধ করার পর তহবিলে থাকা টাকা ও যাবতীয় হিসেব নিকেষ কমিশন রাজ্যের কাছে পাঠিয়ে দেয়। তার প্রতিলিপি জমা পরে হাইকোর্টের কাছেও।কিন্তু তারপরে আর সেই রিপোর্ট প্রকাশ্যে আনেনি হাইকোর্ট। এই রিপোর্ট প্রকাশ্যে আনার জন্য মামলাও হয়েছিল।
এবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের হাতে থাকা ওই রিপোর্ট মামলার সব পক্ষকে দেওয়ার নির্দেশ দিল।আমানতকারীদের আইনজীবী শুভাশীষ চক্রবর্তী বলেন, এতদিনে ওই রিপোর্ট প্রকাশ্যে এলে সারদা সংক্রান্ত শ্যামল সেন কমিশনের যাবতীয় বক্তব্য, পর্যবেক্ষণ ও সুপারিশ প্রকাশ্যে আসবে। সেই ক্ষেত্রে নতুন করে এই রিপোর্ট নিয়ে অগ্রসর হওয়া যাবে।এদিন ডিভিশন বেঞ্চ চরম ক্ষোভ প্রকাশ করে চিটফান্ডের মামলা গুলিতে সিবিআই ও ইডি র আইনজীবী না থাকা নিয়ে। বিচারপতি ভরদ্বাজের ক্ষোভ, চিটফান্ডের যাবতীয় কোম্পানির তদন্ত এই দুই সংস্থার হাতে। এদের যাবতীয় হিসেবের নথিও এই দুই সংস্থার কাছে। অথচ লক্ষ্য করছি, ৯০ শতাংশ চিটফান্ডের মামলায় এই দুই এজেন্সির আইনজীবী গরহাজির থাকছেন। কেন্দ্রের এক আইনজীবীকে সতর্ক করে আদালতের নির্দেশ, এই গরহাজিরা নিয়ে ASG কে জানান। এরপর এই ভাবে চললে, আমি পদক্ষেপ করতে বাধ্য হবো।
আরও পড়ুন: সেলিমের পাশে নতুন মুখ! CEC বৈঠকে নজর কাড়লেন আফরিন বেগম
