এপস্টেইন বিতর্কের মধ্যেই হরদীপ সিং পুরীকে রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি, মধ্যপ্রদেশ থেকে প্রার্থী ঘোষণা

Must Read

ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের রাজ্যসভা প্রার্থী তালিকায় নাম ছিল না তাঁর। তা থেকেই জল্পনা শুরু হয়েছিল, তবে কি এবার কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকেও বিদায় নিতে চলেছেন হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri)? সেই আলোচনার মধ্যেই নতুন সিদ্ধান্ত বিজেপির। মধ্যপ্রদেশের রাজ্যসভার একটি আসনের উপনির্বাচনে পুরীকেই প্রার্থী করল দল। বুধবার তাঁর নাম ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি এপস্টেইন ফাইলস বিতর্কে পুরীর নাম জড়ানো এবং তাঁর সঙ্গে জেফ্রি এপস্টেইনের একটি ছবি সামনে আসার পর রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছিল। তার আগে ই-২০ বিতর্কে সরকারের ভূমিকা নিয়েও দলের অন্দরে অসন্তোষের জল্পনা ছড়িয়েছিল। উত্তরপ্রদেশ থেকে তাঁকে ফের মনোনয়ন না দেওয়ায় সেই আলোচনা আরও জোরদার হয়। তবে মধ্যপ্রদেশের আসনে প্রার্থী করে আপাতত সেই জল্পনায় নতুন মোড় আনল বিজেপি (BJP)।

আরও খবর : চার রাজ্যে ২৮টি এমএলসি আসনে একটিতেও জয় নেই কংগ্রেসের, উত্তরপ্রদেশে শক্তি বাড়াল সমাজবাদী পার্টি

এই সিদ্ধান্তের পিছনে পাঞ্জাবের নির্বাচনী সমীকরণও থাকতে পারে বলে সূত্রের খবর। হরদীপ পুরী কেন্দ্রীয় মন্ত্রিসভার একমাত্র শিখ সদস্য। তাঁকে সরিয়ে দিলে শিখ সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক বার্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও মনে করছে দলের একাংশ। একই সঙ্গে বিতর্কের চাপে সরকার সিদ্ধান্ত বদল করেছে, এমন ধারণা তৈরি হোক, সেটাও বিজেপি এড়াতে চাইছে বলে সূত্রের দাবি।

Latest News

এক নির্দেশিকায় রাজ্য পুলিশের ৫০ থানায় রদবদল, বদলি হলেন একাধিক আইসি

ওয়েব ডেস্ক :একাধিক থানার দায়িত্বে এবার নতুন আধিকারিক। রাজ্য পুলিশের বুধবারের নির্দেশিকায় ৫০টি থানার আইসি পদে রদবদলের কথা জানানো...

More Articles Like This