8.8 C
New York

কপিলের ক্যাফের পাশেই গুলির শব্দ! কমেডিয়ানকে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

Must Read

ওয়েব ডেস্ক: জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মাকে (Kapil Sharma) ঘিরে ফের উদ্বেগজনক পরিস্থিতি। কানাডার (Canada) ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে তাঁর ‘ক্যাপস ক্যাফে’র (Kape’s Cafe) একেবারে কাছেই একটি ক্যাফেতে গুলিবর্ষণের ঘটনা সামনে এসেছে। একাধিক রিপোর্টে দাবি, লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

ঘটনাটি ঘটেছে ‘চাই সুট্টা বার’ নামের একটি ক্যাফেতে, যা কপিলের ক্যাফের সংলগ্ন। স্থানীয় সূত্রে খবর, আচমকা গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
এরই মধ্যে সমাজমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে ‘টাইসন বিষ্ণোই জোরা সিন্ধু’ নামে একটি অ্যাকাউন্ট থেকে হামলার দায় স্বীকার এবং কপিল শর্মাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি। পোস্টে সতর্কবার্তা, নির্দেশ না মানলে একই পরিণতি হতে পারে তাঁর ক্যাফেরও।

আরও পড়ুন: গানের ছেড়ে এবার সম্প্রচারের দায়িত্বে, প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী

তবে এই পোস্টের সত্যতা বা বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সরাসরি যোগ এখনও পর্যন্ত আইনিভাবে নিশ্চিত হয়নি। তবুও একজন ভারতীয় সেলিব্রিটিকে ঘিরে বিদেশে এ ধরনের হুমকি এবং গুলিবর্ষণের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, কপিল শর্মার এই ক্যাফেকে ঘিরে হামলার ঘটনা নতুন নয়। ২০২৫ সালের জুলাইয়ে উদ্বোধনের পর থেকেই একাধিকবার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আগস্ট এবং অক্টোবরেও একইভাবে টার্গেট করা হয় ক্যাফেটিকে। এর আগেও ২০২৪ সালে খলিস্তানি জঙ্গিদের হামলার অভিযোগ উঠেছিল।

এই ধারাবাহিক ঘটনার পরিপ্রেক্ষিতে কপিল নিজেও একবার প্রশ্ন তুলেছিলেন স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তাঁর কথায়, “এ ধরনের ঘটনা রোখার মতো ক্ষমতা হয়তো সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই।” বারবার হামলা ও হুমকির জেরে গোটা বিষয়টি এখন আন্তর্জাতিক স্তরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কপিল শর্মার নিরাপত্তা এবং তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ, দুই নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Latest News

ভোটগণনার প্রহর গুনছে শিল্পাঞ্চল! স্ট্রং রুমের বাইরে নিরাপত্তা ব্যবস্থা কেমন? দেখুন

পশ্চিম বর্ধমান: আর কয়েকঘন্টা, তার পরেই শুরু হবে বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) ভোট গণনা (Vote Counting)। সোমবার আসানসোল...

More Articles Like This