14 C
New York

বুথে ঢুকতে বাধা! কমিশনকে আক্রমণ গৌতম দেবের

Must Read

ওয়েব ডেস্ক : নির্বাচনের দিন যত গড়িয়েছে, শিলিগুড়ির (Siliguri) রাজনৈতিক পারদ ততই চড়েছে। বিকেলের দিকে ২৪ নম্বর ওয়ার্ডে চরম উত্তেজনার সৃষ্টি হয়, যখন শিলিগুড়ির হেভিওয়েট প্রার্থী তথা তৃণমূল নেতা গৌতম দেবকে (Gautam Deb) একটি বুথে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় এলাকায়।

গৌতম দেবের (Gautam Deb) অভিযোগ, তিনি প্রার্থী হিসেবে বুথ পরিদর্শনে গিয়েছিলেন। কিন্তু কোনও কারণ ছাড়াই কেন্দ্রীয় বাহিনী তাঁকে দীর্ঘক্ষণ আটকে রাখে। তিনি দাবি করেন, তাঁকে বুথে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল (TMC) কর্মী-সমর্থকরা বুথের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে।

আরও খবর : সুপ্রিম নির্দেশের পরও ভোট দিতে গিয়ে হয়রানির শিকার নন্দলাল বসুর নাতি

গৌতম দেব আরও অভিযোগ করেন, “নির্বাচন কমিশন (Election Commission) প্রয়োজনের তুলনায় বেশি অতিসক্রিয় বা ‘ওভারপ্রোটেক্টিভ’ হয়ে পড়ছে। কেন্দ্রীয় বাহিনীর কাছ থেকে এই ধরণের আচরণ মোটেই প্রত্যাশিত ছিল না।” আরও বলেন, নিরাপত্তা রক্ষার নামে সাধারণ ভোটার ও প্রার্থীদের হেনস্থা করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়।

অন্যদিকে, ৬ নম্বর ওয়ার্ডেও অশান্তির খবর পাওয়া গিয়েছে। তবে সেখানে অশান্তির সূত্রপাত হয় একটি ব্যক্তিগত বিবাদকে কেন্দ্র করে। বিবাদ বড় আকার ধারণ করলে গোটা এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয় বলে জানা গিয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

রবিবার সূর্যদেবের কৃপায় কার ভাগ্য খুলবে?

ওয়েব ডেস্ক: রবিবার দিনটি জ্যোতিষশাস্ত্রে (Astrology) বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিন সূর্যদেবের আরাধনা করলে জীবনে মান-সম্মান, প্রতিপত্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি...

More Articles Like This