29 C
Kolkata

আজ গজকেশরী যোগ, লাভের মুখ দেখবে কোন রাশি?

Must Read

ওয়েবডেস্ক-  আজ বৃহস্পতিবার চন্দ্র ও বৃহস্পতির পারস্পরিক অবস্থানের কারণে  তৈরি হচ্ছে গজকেশরী যোগ। বৃহস্পতির রাশি ধনুতে চন্দ্রের গোচর এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টির ফলে এই শুভ যোগ গঠিত হবে, যার প্রভাব পড়বে বিভিন্ন রাশিতে। এই রাজযোগের ফলে পাঁচটি রাশিতে শুভ প্রভাব পড়বে।

মেষ রাশি-  ভাগ্য স্থানে চন্দ্রের গোচরের ফলে পরিশ্রম হলেও সাফল্যের পাওয়ার সম্ভাবনা আছে। নতুন কোনও কাজের সুযোগ  আসবে, আর্থিক উন্নতির যোগ। অর্থ সঞ্চয় করবেন।  শিক্ষার্থীদের জন্য শুভ।

আরও পড়ুন-  রবি যোগে বিশাখা নক্ষত্রের প্রভাব! ভোলেনাথের কৃপায় আজ ভাগ্য খুলতে পারে এই রাশির

মিথুন রাশি: অংশীদারিত্বের কাজে বিশেষ সাফল্য পেতে পারেন। গজকেশরী যোগের প্রভাবে আপনার বুদ্ধিমত্তা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, যা পেশাগত জীবনে সহায়ক হবে।  কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন।

ধনু রাশি- চন্দ্র আপনার রাশিতেই অবস্থান করবে এবং আপনার অধিপতি গ্রহ বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে। এর ফলে এই দিনটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে আপনার জন্য। মান-সম্মান বৃদ্ধি পাবে , জনপ্রিয়তা বাড়বে, কাজে সফলতা আসবে।

সিংহ রাশি: আপনার রাশির পঞ্চম ঘরে চন্দ্রের উপস্থিতির কারণে দিনটি শুভ হবে। সৃজনশীল কাজে বিকাশ ঘটবে,  পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। গুরুজনদের সান্নিধ্যে উন্নতির যোগ।

কুম্ভ রাশি: ভাগ্যের উন্নতি। কর্মক্ষেত্রের পরিশ্রমের ফল পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। কাজের ক্ষেত্রে একাধিক সুযোগ আসবে। রোগ ভোগ থেকে মুক্তি। সাংসারিক জীবনে সুখ আসবে। শিক্ষার্থীদের জন্য শুভ।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

Latest News

সই জালিয়াতি মামলায় সাড়ে ৮ ঘণ্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরলেন অভিষেক

ওয়েব ডেস্ক : বিধানসভার সই জালিয়াতি মামলায় (Signature forgery case) সাড়ে ৮ ঘণ্টা পর ভবানীভবন থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...

More Articles Like This