29.9 C
Kolkata

ইনক্রিমেন্ট থেকে পদোন্নতি, মার্চ মাসে আর কী অপেক্ষা করছে এই রাশিদের জন্য?

Must Read

ওয়েবডেস্ক-  মার্চের (March)  দোরগোড়ায় এসে পৌঁছে গেছি আমরা। এই মাসে পর পর একাধিক গ্রহের গোচর (Transit)। ভাগ্যে সাথ দেবে একাধিক রাশিকে ( Astrology) । নক্ষত্র ও গ্রহের এই উল্লেখযোগ্য পরিবর্তনের ৬ টি রাশির জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসবে।

মেষ রাশি- মার্চ মাসটি আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করবে। মঙ্গল ও শুক্রের গোচরের কারণে কেরিয়ারে উন্নতি হবে। মর্যাদা, সুখ্যাতি বৃদ্ধি পাবে, ব্যবসায় উন্নতি হবে। দাম্পত্য জীবনে শান্তি ও সুখের পরিবেশ তৈরি হবে। নতুন প্রেম আসবে জীবনে।

মিথুন রাশি- জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য ও শুক্রের গোচর আপনার কর্মজীবনের আমূল পরিবর্তন আনবে। কেরিয়ারে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা। কর্মক্ষেত্রে কাজ গুছিয়ে করার একটি দিশা খুঁজে পাবেন আপনি। আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে, আপনার সামাজিক অবস্থান বৃদ্ধি পাবে, আপনি আপনার কর্মজীবনে বিশেষ সুযোগ পাবেন।

আরও পড়ুন- দোল পূর্ণিমা, রাজযোগে চমকাবে এই চার রাশির ভাগ্য

সিংহ রাশি- মার্চ মাসটি এই রাশির পক্ষে একটি অনুকূল মাস হিসেবে বিবেচিত হবে। যারা চাকুরিজীবীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা। সম্পত্তি বাড়বে। গুরুজনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবে। শিক্ষার্থীদের ভালো সময় আসবে।

তুলা রাশি– মার্চ মাসে শুক্রের গোচর আর্থিক অগ্রগতির এই সময়টিকে শুভ করে তুলবে। বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যাবে। কেরিয়ার স্থিতিশীল হবে, কর্তৃপক্ষের সুনজরে থাকবেন, আপনি কাজের জায়গায় ভরসার জায়গা তৈরি করবেন। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময় বিশেষভাবে শুভ।

ধনু রাশি- মঙ্গল ও শুক্রের প্রভাবে মার্চ মাসে অপ্রত্যাশিত লাভ হতে পারে। আপনি একটি নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় লাভ। কর্মক্ষেত্রে পুরনো বিরোধ মিটে যাবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। পরিবারে সুখের সময় আসবে।

মকর রাশি- মার্চ মাস আপনার জন্য বিশেষভাবে শুভ ফল দেবে, বাড়বে আত্মবিশ্বাস। ধন সম্পত্তি বৃদ্ধি হবে। সুখের সময় আসছে। কর্মক্ষেত্রে একাধিক সুযোগ তৈরি হবে। বেতন বৃদ্ধি ও পদোন্নতি। সুনাম বৃদ্ধি। মার্চ মাসে কেরিয়ায়ে নতুন দিশা দেখতে পারবেন।

Latest News

রথের দিনেই বাজল আগমনী, জেনে নিন ২০২৬ দুর্গাপুজোর দিনক্ষণ

ওয়েব ডেস্ক : রথযাত্রা (Rath Yatra) মানেই বাঙালির মনে শারদোৎসবের আগমনী বার্তা। জগন্নাথদেবের রথের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গেই শুরু...

More Articles Like This