ওয়েবডেস্ক- দীর্ঘ দুঃখ, কষ্ট থেকে মুক্তি পেতে চলেছে এই রাশির জাতক-জাতিকারা। ৩০ বছর পর এবার ভাগ্য সাথ দেবে। জ্যোতিষশাস্ত্রে সূর্য ও শনি এই দুই গ্রহকেই খুব শক্তিশালী বলে বিবেচনা করা হয়। সূর্য আত্মা, ক্ষমতা, নেতৃত্ব, ক্ষমতা ও শক্তির কারক হিসেবে বিবেচিত হয়। অপর দিকে শনি কর্ম, ন্যায়বিচার, ন্যায় পরায়ণ, শৃঙ্খলা, পরিশ্রম, সততা ও ফল প্রদানকারী গ্রহ বলা হয়ে থাকে।
যখন এই দুটি গ্রহ একই রাশিতে প্রবেশ করে, তখন সূর্য-শনির মিলন (Surya Shani Yuti) বলা হয়। সূর্য ও শনিকে পিতা-পুত্রের সম্পর্ক রয়েছে, সেই সঙ্গে উভয়ের মধ্যে শত্রুতার ভাব রয়েছে। অনেক চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। দুই গ্রহের মিলন সঠিক পথে চেষ্টা করা ব্যক্তিদের জন্য সাফল্য ও পরিবর্তনে সুযোগ পাবে।
আরও পড়ুন- ১৩৮ দিন বক্রী থাকবে শনি, তিন রাশির অভাবনীয় সাফল্য
মেষ রাশি- আগামী ৩০ দিন, চাপ ও খরচ বাড়তে পারে। তবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। স্বাস্থ্যের উন্নতি।
বৃষ রাশি- বৃষ রাশি জন্য সূর্য-শনির যুতির লাভজনক হবে। বন্ধু ও পরিচিতদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে।
মিথুন রাশি- কর্মজীবনে সাফল্য আসবে, দায়িত্ব বাড়বে, পদোন্নতি হবে। ভবিষ্যতে আরও সুযোগ আসবে নিজেকে প্রমাণ করার।
কর্কট রাশি- কর্কট রাশির জাতকদের ভাগ্য জাতক জাতিকাদের সঙ্গ দেবে। শিক্ষা, ভ্রমণ এবং ধর্মীয় কাজের প্রতি উৎসাহ বাড়বে। জীবনে নতুন প্রেমের সঞ্চার।
সিংহ রাশি- নামী সংস্থায় কাজের সুযোগ, ব্যয়ের দিকে সতর্ক থাকবেন, আয় বুঝে ব্যয় করুন। বিনিয়োগ পরিকল্পনা করে করুন।
কন্যা রাশি- কন্যা রাশির জীবনে সাফল্য আসবে, সম্পর্কের উন্নতি। জীবনসঙ্গী বা ব্যবসায়িক সঙ্গীর সঙ্গে সমন্বয় বজায় রাখা জরুরি। আর্থিক উন্নতি।
তুলা রাশি- তুলা রাশির কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। স্বাস্থ্যের উন্নতি, আধ্যত্মিক কাজে আগ্রহ বাড়বে। বিদেশ ভ্রমণের যোগ।
বৃশ্চিক রাশি- সৃজনশীল কাজের প্রতি আগ্রহ বাড়বে, শিক্ষার জন্য সময়টি অনুকূল। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে।
ধনু রাশি- ধনু রাশিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্কতা থাকবে হবে। পারিবারিক দায়িত্ব বৃদ্ধি। দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি।
মকর রাশি- সূর্য-শনির যুতি মকর রাশির জাতকদের মান সম্মান বৃদ্ধি করবে। ভ্রমণে আগ্রহ বাড়বে। নতুন সম্পর্ক তৈরি হবে। নতুন পরিকল্পনা নিয়ে কাজ করতে পারেন।
কুম্ভ রাশি- আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। বিনিয়োগ একটু পরিকল্পনা করে করুন। গুরুজনদের পরামর্শ মেনে কাজ করুন।
মীন রাশি- মীন রাশির জন্য সূর্য-শনির যুতি জীবনকে সমৃদ্ধ করবে। জীবনে বড় সিদ্ধান্ত পরিকল্পনা করে নিন। আর্থিক দিক শুভ।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

