27.8 C
Kolkata

৪ নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর, কমিশনের ডেডলাইনের দিনেই কড়া পদক্ষেপ নবান্নের

Must Read

কলকাতা: জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission দেওয়া বিকেল ৫টা ৩০ মিনিটের ডেডলাইনের মধ্যেই কড়া পদক্ষেপ করল নবান্ন (Nabanna)। ময়না (Moyna) ও বারুইপুর (Baruipur) পূর্বের মোট চার নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল রাজ্য সরকার।

সূত্রের খবর, ময়না বিধানসভা এলাকার ২ জন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) ও ২ জন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)-র বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। একইভাবে বারুইপুর পূর্বের ২ জন ERO ও AERO-র বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! আসছে যোগ্যশ্রী প্রকল্প, আবেদন করবেন কীভাবে?

ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এদিনই জাতীয় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আধিকারিকদের বিষয়ে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে পদক্ষেপের সময়সীমা বেঁধে দিয়েছিল।

এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন, অভিযুক্ত আধিকারিকদের পাশে থাকবে রাজ্য সরকার। তিনি জানান, “কাউকে চাকরিচ্যুত করা হবে না। কমিশন যদি কাউকে ডিমোশন করে, রাজ্য সরকার তাদের প্রমোশন দেবে।” নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের এই টানাপোড়েন কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Latest News

মুম্বইয়ে জলমগ্ন রেলপথ, তবুও স্বাভাবিক গতিতে ছুটল বন্দে ভারত! ভাইরাল ভিডিও

ওয়েব ডেস্ক : অতিভারী বৃষ্টিতে (Rain) মুম্বইয়ের জনজীবন বিপর্যস্ত। শনিবার রাত থেকে টানা বর্ষণে শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে...

More Articles Like This