15.8 C
New York

অবশেষে জট কাটল তামিলনাড়ুতে, সরকার গড়ছে ‘টিভিকে’!

Must Read

ওয়েব ডেস্ক : অবশেষে তামিলনাড়ুতে (Tamilnadu) সরকার গড়তে চলেছে ‘থলপতি’ বিজয়ের (Vijay) দল তামিলাগা ভেট্টি কাজাগম বা টিভিকে (TVK)। সরকার গড়ার মতো ‘ম্যাজিক ফিগার’ পেয়ে গেলেন বিজয়। যার ফলে সরকার গড়ার পথ প্রসস্থ হয়ে গেল টিভিকে-র কাছে।

তামিলনাড়ুতে (Tamilnadu) রয়েছে ২৩৪টি বিধানসভা আসন। সরকার গড়তে দরকার ১১৮টি আসন। কিন্তু এবারের নির্বাচনে ‘থলপতি’ বিজয়ের দল পেয়েছে ১০৮টি আসন। তার মধ্যে টিভিকে প্রধান দু’টি আসন থেকে লড়ার কারণে বিধায়ক সংখ্যা এসে দাঁড়িয়েছিল ১০৭-এ। যার ফলে সরকার গড়ার জন্য দরকার ছিল ১১ জন বিধায়কের সমর্থন।

আরও খবর : ‘আর কেউ বিজেপির বিরুদ্ধে টিকতে পারবে না,’ রাহুলের মন্তব্যে ভাঙনের মুখে INDIA জোট?

এদিকে প্রথমেই কংগ্রেস সমর্থন করার কথা জানিয়েছে। এবারের নির্বাচনে পাঁচ আসনে জয় পেয়েছিল হাত শিবির। কিন্তু তাসত্বেও ‘ম্যাজিক ফিগার’-এ পৌঁছোতে প্রয়োজন ছিল আরও ছয় বিধায়কের সমর্থনের। এর পরেই সিপিএম ও সিপিআইও সমর্থনের কথা জানিয়েছিল। তাদের বিধায়ক সংখ্যা ছিল চার। ফলে টিভিকে-র প্রয়োজন ছিল আরও দুই বিধায়কের। এই পরিস্থিতিতে শনিবার বিজয়কে সমর্থন করলেন দুই ভিসিকে বিধায়ক (VCK) এবং দুই আইইউএমএল (IUML)। যার ফলে এখন আর সরকার গড়তে বাধা রইল না বিজয়ের।

এদিকে সরকার গঠানের জন্য ইতিমধ্যে তিন বার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের কাছে আর্জি জানিয়েছিলেন ‘থলপতি’ বিজয় (Vijay)। তবে রাজ্যপাল জানিয়েছিলেন, সরকার গড়তে হলে ১১৮ জন বিধায়কের সমর্থন লাগবে। তবে ভিসিকে বিধায়ক এবং দুই আইইউএমএল সমর্থন করায় এবার সরকার গড়ার ক্ষেত্রে কোনও বাধা রইল না টিভিকে-র।

দেখুন অন্য খবর :

Latest News

‘আজ ওঁর অভিভাবক সাধারণ মানুষ’, পুত্রের শপথের দিনে আবেগঘন শিশির অধিকারী

কাঁথি: টেলিভিশনের পর্দায় ছেলের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখছিলেন তিনি। মঞ্চে তখন বাংলার নবনিযুক্ত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী...

More Articles Like This