32.7 C
Kolkata

মাথায় বন্দুক ঠেকিয়ে মহিলাকে চরম নির্যাতন, শওকত ও অনুগামীদের বিরুদ্ধে দায়ের অভিযোগ

Must Read

দক্ষিণ ২৪ পরগনা: বিধানসভা নির্বাচনের আগে তাঁকে কটাক্ষ করে ভাইরাল হয়েছিল ‘মাছ চোর’ গান। ভোটেও হেরেছেন তিনি। এবার আরও বিপাকে শওকত মোল্লা (Saokat Molla)। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক সহ ৩ জনের বিরুদ্ধে শিশু সন্তানকে আটকে তাঁর মা’কে দিনের পর দিন ধর্ষণের (Rape) অভিযোগ দায়ের হল জীবনতলা থানায়। ঘটনা সামনে আসতেই হুলুস্থুল পড়ল এলাকায়।

অভিযোগ গত ২০১৯ সালের মার্চ মাসে জীবনতলা থানা এলাকার এক মহিলার ৫ বছরের শিশুকে কয়েকজন দুষ্কৃতী তুলে নিয়ে যায়। এরপর ধর্ষিত মহিলা নিজের সন্তানকে ফিরে পেতে হোসেন শেখ নামে এক তৃণমূল নেতার কাছে বিষয়টি জানতে গেলে অভিযুক্ত তৃণমূল নেতা ওই মহিলাকে তাঁর অফিস রুমের উপরের ঘরে নিয়ে গিয়ে মারধোর ও মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

আরও পড়ুন: রাতারাতি কারখানা বন্ধের নোটিস, বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা

শুধু তাই নয় ওই মহিলার নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল করে এবং একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। শুধু তাই নয় এরপরে ওই মহিলাকে একদিন হোসেন শেখ তাঁর শাগরেদ মারফত বিধায়ক শওকাত মোল্লার কাছে পাঠায় এবং সেখানে শওকত মোল্লাও তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযোগ উঠেছে শওকত মোল্লার ড্রাইভার লালু শেখের বিরুদ্ধেও।

এবিষয়ে ওই মহিলা জীবনতলা থানায় বিধায়ক শওকত মোল্লা সহ তিন জনের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ দায়ের করেছেন বলে খবর। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

দেখুন আরও খবর:

Latest News

মঙ্গলবার থেকে দক্ষিণে বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা!

কলকাতা: আষাঢ় পেরিয়ে শ্রাবণের শুরুতেই ফের সক্রিয় বর্ষা (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত...

More Articles Like This