26.9 C
Kolkata

দুর্গাপুরে কড়া নিরাপত্তায় স্ট্রংরুমে ইভিএম, স্ক্রুটিনি বৈঠকে যোগ সব দলের প্রতিনিধিদের

Must Read

ওয়েব ডেস্ক : প্রথম দফার ভোটগ্রহণ শেষ হতেই দুর্গাপুরে (Durgapur) কড়া নিরাপত্তার মধ্যে স্ট্রংরুমে সংরক্ষণ করা হল ইভিএম। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়কেই (Durgapur Government College) স্ট্রংরুম হিসেবে নির্ধারণ করা হয়েছে। যেখানে দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম এবং পাণ্ডবেশ্বর বিধানসভার সব বুথের ইভিএম নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।

স্ট্রংরুম চত্বরে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন। যাতে কোনও রকম অনিয়ম বা নিরাপত্তায় বিঘ্ন না ঘটে।

আরও খবর : প্রথম দফাতেই ১২৫ থেকে ১৩৫ আসন পাবে তৃণমূল! রেকর্ড ভোট পড়তেই হুঙ্কার ঘাসফুল শিবিরের

এদিন স্ট্রং রুমে (Strong room) একটি গুরুত্বপূর্ণ স্ক্রুটিনি বৈঠকও হয় বলে খবর। নির্বাচন কমিশনের আধিকারিকদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও এজেন্টরা এই বৈঠকে অংশ নেন। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার, বিজেপির চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের সীমান্ত চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন এই বৈঠকে।

জানা যাচ্ছে, বৈঠকে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূলের এজেন্ট অসীমা চক্রবর্তী-সহ বিজেপি ও সিপিএমের প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেন। পাশাপাশি পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন দলের এজেন্টরাও বৈঠকে উপস্থিত ছিলেন। প্রশাসনের দাবি, ভোট-পরবর্তী পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুরক্ষিত রাখতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। ভোটগণনার দিন পর্যন্ত একইভাবে কড়া নিরাপত্তা বজায় থাকবে।

দেখুন অন্য খবর :

Latest News

দলবদলের জল্পনার মধ্যে বিস্ফোরক পোস্ট বাবুল সুপ্রিয়র

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ভরা ডুবির পর ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল। একের পর এক বিধায়ক- সাংসদরা বিক্ষুব্ধ।...

More Articles Like This