কোন কোন বুথে পুনর্নির্বাচন হচ্ছে? আর কিছুক্ষণ পরেই জানা যাবে …

Must Read

কলকাতা: কোন কোন বুথে রিপোল হতে পারে সেবিষয়ে নির্বাচন কমিশন (Election Commission) সিদ্ধান্ত নিতে পারে শুক্রবারই। রাতভর স্ক্রুটিনির এমনটাই জানিয়েছেন স্পেশাল অবর্জাভার সুব্রত গুপ্ত।দ্বিতীয় দফার নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ। বেশ কয়েকটি বুথে রিপোলের (Re-Poll) দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। আগেই কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, বহু বুথে অনিয়মের অভিযোগ এলে, গোটা বিধানসভাতেই রিপোল হবে। রাজ্যে একাধিক বুথে হতে পারে পুন:নির্বাচন, আগামী ঘন্টা দুয়েকের মধ্যে হতে পারে ঘোষণা দাবি রাজ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের, ভোট গণনা ও নির্বাচন উত্তর হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনীতেই ভরসা কমিশনের

ফলতার প্রত্যেক বুথেই যাতে রিপোল হয়, তার জন্য আবেদন করেছিল বিজেপি। রিপোলের ক্ষেত্রে যাতে সমস্ত রিপোর্ট ঠিক থাকে, সেই বিষয়ে গতকালই জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয় বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর।মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কমারের নির্দেশে বৃহস্পতিবারই ডায়মণ্ডহারবারে পৌঁছে গিয়েছিলেন সুব্রত গুপ্ত। স্ক্রুটিনির পর সুব্রত গুপ্ত জানিয়েছেন ফলতা, পশ্চিম মগরাহাটে সমস্যা রয়েছে, ডায়মণ্ডহারবারে অবজার্ভার, রিটার্নিং অফিসার ৪ টি বুথে রিপোলের আবেদন করেছেন। সিসিটিভি ফুটেজ দেখে সবটাই খতিয়ে দেখা হয়েছে।কমিশন সূত্রে খবর, ডায়মন্ড হারবারের ৪টি বুথে রিপোলের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পশ্চিম মগরাহাটের ৬টি ও ফলতার ৫টি বুথে পুনর্নির্বাচন হতে পারে। তবে, চার জেলায় পুনর্নির্বাচন হবে না। কমিশনের তরফে জানানো হয়েছে উত্তর ও দক্ষিণ কলকাতা, নদিয়া ও পূর্ব বর্ধমানে পুনর্নির্বাচন হবে না।

আরও পড়ুন: স্ট্রংরুমের ভিতরে মমতাকে নজরদারি শুভেন্দুর এজেন্টের, পোস্ট করে দাবি বিজেপি নেতার

আগামী ঘন্টা দুয়েকের মধ্যে বুথগুলির নাম ঘোষণা করতে পারে কমিশন। আজ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ভোট গণনা কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে এমন কথাই জানিয়েছেন রাজ্যের নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। একই সঙ্গে নির্বাচনী আধিকারিকের দাবি ভোট গণনার দিন এবং নির্বাচন পরবর্তী হিংসা রুখতে রাজ্যে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। স্ট্রং রুম নিয়ে করা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সম্পর্কে এদিন মনোজ আগরওয়াল বলেন, ” যে কেউ অভিযোগ করতেই পারেন। কিন্তু কেউ লিখিত অভিযোগ জমা দেননি । স্ট্রং রুমেও নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা রয়েছে”।

Latest News

পুজোর আগে শহরের ভাঙাচোরা রাস্তা সারবে! বিশ্বকর্মা পুজোর পরেই জোরকদমে মেরামত

কলকাতা: পুজোর (Durga Puja 2026) আগে কলকাতার (Kolkata) ভাঙাচোরা রাস্তা নিয়ে স্বস্তির খবর। বিশ্বকর্মা পুজো মিটলেই শহরজুড়ে পিচ রাস্তা...

More Articles Like This