32 C
Kolkata

এসএসসি মামলায় প্রাক্তন শিক্ষাসচিবকে তলব ইডির, কবে হাজিরার নির্দেশ

Must Read

কলকাতা: এসএসসি মামলায় (SSC Recruitment Scam) প্রাক্তন শিক্ষাসচিবকে এবার তলব করল ইডি।প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈন (Manish Jain) ও কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) ফের তলব ইডির। সূত্র মারফৎ জানা গিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় আগামী সপ্তাহে তাঁদের কলকাতার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও এই মামলায় কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। চলতি মাসেই এই মামলার তদন্তে তলব করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে।

রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) আগে ফের নিয়োগ দুর্নীতির তদন্তে (SSC Recruitment Scam) গতি বাড়ছে ইডি। এবার স্কুল সার্ভিস কমিশনের (WB School Service Commission) নিয়োগ কেলেঙ্কারিতেও সক্রিয়তা বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি (ED)। এই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈন (Manish Jain) এবং হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।এর আগে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন যুবনেতা কুন্তলকে গ্রেফতার করেছিল ইডি এবং সিবিআই। এখন তিনি জামিনে মুক্ত রয়েছেন। অন্য দিকে, নিয়োগ দুর্নীতি মামলায় আগেও মণীশকে তলব করেছিল সিবিআই। এ বার এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তলব করা হল কুন্তল এবং মণীশকে।গত সপ্তাহেই জানা গিয়েছিল যে, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সক্রিয় হয়েছে ইডি। ইডির সূত্র মারফত জানা যায়, মার্চের ১৬ এবং ১৮ তারিখ তলব করা হয়েছে পার্থ এবং অর্পিতাকে।

আরও পড়ুন: গ্যাসের আরাল, রেস্তরাঁ-পাইস হোটেলে বাড়ছে দাম, চলছে কালোবাজারি

Latest News

রথের দিনেই বাজল আগমনী, জেনে নিন ২০২৬ দুর্গাপুজোর দিনক্ষণ

ওয়েব ডেস্ক : রথযাত্রা (Rath Yatra) মানেই বাঙালির মনে শারদোৎসবের আগমনী বার্তা। জগন্নাথদেবের রথের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গেই শুরু...

More Articles Like This