28.8 C
Kolkata

ফ্ল্যাট প্রতারণা মামলায় ফের ইডির নোটিস! বুধবার সিজিও-তে তলব নুসরত জাহানকে

Must Read

কলকাতা: রেশনের (Ration Scam) গম পাচার নয়, বহু চর্চিত ফ্ল্যাট প্রতারণার পুরনো মামলাতেই ফের তলব করা হল অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহানকে (Nusrat Jahan)। আগামী বুধবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate-ED)।

রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এই তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। অভিযোগ, যে সংস্থার মাধ্যমে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেখানে ডিরেক্টর পদে ছিলেন নুসরত। ইডি সূত্রে খবর, সাম্প্রতিক তদন্তে নতুন কিছু তথ্য সামনে আসায় ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

আরও পড়ুন: রাতের অন্ধকারে ‘গুলির’ অভিযোগ, বনগাঁয় তৃণমূল-বিজেপি সংঘর্ষে চাঞ্চল্য

এর আগে ২০২৩ সালেও এই মামলায় প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল নুসরতকে। অভিযোগ, ২০১৪-১৫ সালে ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে নিয়ে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু কেউই ফ্ল্যাট বা টাকা ফেরত পাননি। তবে শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছেন নুসরত জাহান। তিনি দাবি করেছেন, ওই সংস্থার ডিরেক্টর পদে তিনি ছিলেন না এবং তিনি নির্দোষ।

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, নির্দিষ্ট দিনে কলকাতায় হাজিরা দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন নুসরত। তাঁর দাবি, ওই সময় তিনি দিল্লিতে থাকবেন। সেক্ষেত্রে দিল্লির দফতরে জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়েছেন তিনি। যদিও সেই অনুরোধ মঞ্জুর হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এই নিয়ে একই মামলায় দ্বিতীয়বার ইডির তলব পেলেন নুসরত।

Latest News

আগামী সপ্তাহেই রাজ্যে ঢুকছে বর্ষা! জেনে নিন হাওয়া বদলের মেগা আপডেট

ওয়েব ডেস্ক: ইতিমধ্যে ভারতের সীমানায় প্রবেশ করেছে মৌসুমি বায়ু (Monsoon Air)। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা (Monsoon In India) এখনও...

More Articles Like This