ফের ‘অ্যাকশন মোডে’ ইডি! সোনা পাপ্পু’র বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারীদের

0
33

ওয়েব ডেস্ক : শিয়রে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (West bengal assembly election 2026)। তার আগেই রাজ্যে ফের হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি’র (ED)। জানা যাচ্ছে, বুধবার সকালে বালিগঞ্জের ফার্ন রোডে সোনা পাপ্পুর বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় আধিকারিকরা। এছাড়া আরও বেশ কয়েক জায়গায় তল্লাশি (Search) চালানো হচ্ছে বলে খবর। সূত্রের খবর, জমি দখল করে বেআইনি নির্মাণ সংক্রান্ত আর্থিক দুর্নীতি মামলায় (Financial corruption cases) এই অভিযান চালানো হয়েছে।

সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশও। এর মাঝেই তাঁর বাড়িতে হানা দিল ইডি। তাঁর বাড়ি চারিদিক থেকে ঘিরে রেখে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলেই খবর। সোনা পাপ্পুর বাড়ি ছাড়া বালিগঞ্জের এক সংস্থার অফিস ও মালিকে বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। কয়লা পাচার মামলায় ওই মালিককে আগেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। এর সঙ্গে আরও বেশ কিছু জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

আরও খবর : রাজ্যে কমছে বৃষ্টির প্রভাব, ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা!

উল্লেখ্য, সোনা পাপ্পু কসবার বাসিন্দা। গোলপার্কের কাঁকুলিয়া রোডে গুলি, বোমা মারার ঘটনায় তাঁর নাণ উঠে এসেছিল। তাঁর পরিবারের দীর্ঘদিনের সোনার ব্যবসা ও দোকান রয়েছে। সেখানে কাজ করতে করতে ধীরে ধীরে সে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ে বলেই খবর।

একপ্রকার তোপসিয়া এলাকায় ‘ত্রাস’ হয়ে ওঠেন সোনা পাপ্পু। ২০১৫ সালে বালিগঞ্জ রেল ইয়ার্ডে এক সংঘর্ষ, এর পর ২০১৭ সালে এক খুনের মামলাতে তাঁর নাম জড়িয়েছিল। তাঁর নামে এফআইআরও করা হয়েছিল। এছাড়াও একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এবার তাঁর বাড়িতে তল্লাশি শুরু করল ইডি।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here