দুর্গাপুজোয় রেকর্ড মদ বিক্রি, শীর্ষে কোন জেলা?

Must Read

ওয়েব ডেস্ক : অষ্টমীর দিন মদের দোকান বন্ধ। তা সত্ত্বেও দুর্গাপুজোর (Durga Puja) মরশুমে মদ (Alchohol) বিক্রিতে উল্লেখযোগ্য বৃদ্ধি। বিক্রির নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর। জেলা আবগারি দপ্তরের তথ্য অনুযায়ী, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত জেলায় মোট ৫২ কোটি ৭১ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় বিক্রি বেড়েছে প্রায় ১৯ কোটি ৭১ লক্ষ টাকা।

২০২৫ সালের দুর্গাপুজোয় পূর্ব মেদিনীপুরে মদ বিক্রির পরিমাণ ছিল প্রায় ৩৩ কোটি টাকা। এবার সেই অঙ্ক বেড়ে ৫২ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। ব্যবসায়ীদের দাবি, অষ্টমীর দিন দোকান বন্ধ না থাকলে বিক্রির পরিমাণ ৬০ কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারত।

আরও খবর :  লক্ষ্মীপুজোর পরেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিদেশি মদ, দেশি মদ এবং বিয়ার—সব ক্ষেত্রেই বিক্রি বেড়েছে। গত বছর পুজোর সময়ে বিদেশি মদ বিক্রি হয়েছিল ২ লক্ষ ২৮ হাজার লিটার। এবার তা বেড়ে হয়েছে ৩ লক্ষ ১৩ হাজার লিটার। দেশি মদের বিক্রি ৩ লক্ষ ৩০ হাজার লিটার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬০ হাজার লিটারে। অন্যদিকে, বিয়ারের বিক্রি ৩ লক্ষ ১০ হাজার লিটার থেকে বেড়ে হয়েছে ৩ লক্ষ ২৪ হাজার লিটার।

পূর্ব মেদিনীপুরের দিঘা ও মন্দারমণির মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলিতে পুজোর সময়ে পর্যটকদের ভিড় বাড়ে। ফলে সেটাও কারণ হতে পারে বেশি মদ বিক্রি হওয়ার অন্যতম কারণ।

Latest News

বাড়ছে মাদার ডেয়ারির দুধের দাম, লিটারপ্রতি কত খরচ বাড়বে?

ওয়েব ডেস্ক : দুধ (Milk) কিনতে গিয়ে এবার বাড়তি টাকা গুনতে হবে ক্রেতাদের। এক ধাক্কায় লিটারপ্রতি ২ থেকে ৪...

More Articles Like This