দোল পূর্ণিমা, রাজযোগে চমকাবে এই চার রাশির ভাগ্য

0
18

ওয়েবডেস্ক-  আর কয়েকদিন পরেই হিন্দু ধর্মের (Hinduism) অন্যতম উৎসব দোল উৎসব ( Dol Festival) । পশ্চিমবাংলা তো বটেই রাজ্যের বাইরে একাধিক রাজ্যে দোল উৎসব মহাধুমধাম সহকারের পালিত হয়। জ্যোতিষশাস্ত্র (Astrology)  অনুসারে এই দোল পূর্ণিমার একটি আলাদা গুরুত্ব রয়েছে। তৈরি হচ্ছে রাজযোগ (Raja Yoga) , চমকাবে চার রাশির (Zodiac Sign)  ভাগ্য। পয়চার পঞ্চাঙ্গ অনুসারে হোলিতে (Holy) মালব্য রাজযোগ, গদা আদিত্য রাজযোগ, শুক্র আদিত্য রাজযোগ, লক্ষ্মী নারায়ণ যোগ, ধনশক্তি যোগ সহ পাঁচটি শুভ সংমিশ্রণ তৈরি হতে চলেছে। এই চাররাশির জীবনে চমকপ্রদ প্রভাব পড়বে।

বৃষ রাশি- পাঁচটি শক্তিশালী রাজযোগে ইতিবাচক প্রভাব আপনার কর্মজীবনে। রাশির অধিপতি শুক্র, একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে। কেন্দ্রে অবস্থিত এই শক্তিশালী শুক্রের প্রভাব সম্পদ, বস্তুগত সুখ ও বিলাসিতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। অপ্রত্যাশিত প্রাপ্তি, বৈবাহিক জীবনে সম্প্রীতি বৃদ্ধি পাবে। এই সময় বিনিয়োগ করলে লাভের মুখ দেখবেন। গাড়ি-বাড়ি ক্রয় করতে পারবে।

আরও পড়ুন-  মঙ্গলের গোচরে এই রাশির জাতকদের কর্মজীবনে উন্নতি, ব্যবসায়ীরা লাভের মুখ দেখবে

মিথুন রাশি- পাঁচটি রাজযোগ আপনার জীবনে শুভ ফল এনে দেবে। আপনার রাশি বুধ দ্বারা নিয়ন্তিত হয়, এই রাশির বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে বিশেষভাবে শুভ ফল দেবে। যখন সূর্য ও বুধের সংযোগে কর্ম ও লাভ ভাবকে প্রভাবিত করে। দক্ষতা গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায়ীদের নতুন চুক্তি, যোগাযোগ, বা অংশীদারিত্বে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি- পাঁচটি রাজযোগের গঠন আপনার জীবনে অনুকূল সময় নিয়ে আসবে। দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে, আর্থিক স্থিতিশীলতা আসবে। সূর্যের সঙ্গে বুধাদিত্য ও শুক্রাদিত্য রাজযোগ এই রাশির প্রতিপত্তি বৃদ্ধি করবে। যারা সরকারি ও প্রশাসনিক কাজের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের জীবনে সাফল্য আসবে। এই রাশির আত্মবিশ্বাস বাড়বে, স্বীকৃতি আসবে। দীর্ঘদিন ধরে যারা পদোন্নতির অপেক্ষায় আছেন, এবার তারা সুদিন দেখতে পাবে।

তুলা রাশি – পাঁচটি রাজযোগের গঠন তুলা রাশির জাতকদের শুভ সময়ে সূচনা করতে পারে। শুক্র তুলা রাশির শাসক গ্রহ হওয়ায় মালব্য ও লক্ষ্মী নারায়ণ যোগের দ্বৈত প্রভাব অনুভূত হতে পারে। শুক্র কেন্দ্রে শক্তিশালী হলে আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন সুখের হবে, সম্পদ ও লাভের ঘরের উপর শুভ প্রভাব পড়বে, ফলে আয় বৃদ্ধি পাবে, ব্যয়ের উপর নিয়ন্ত্রণ থাকবে। সঞ্চয় হবে।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here