35 C
Kolkata

এবার দোল আর হোলি কি একদিনে?

Must Read

ওয়েব ডেস্ক: বসন্ত মানেই রঙের উৎসব (Holi 2026)। দোলযাত্রা (Dol Yatra 2026) ও হোলি ঘিরে ইতিমধ্যেই উৎসবের আমেজ। অনেকের মনেই প্রশ্ন, এবার কি দোল ও হোলি একই দিনে?

পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালে দোলযাত্রা পড়েছে ৩ মার্চ অর্থাৎ ১৮ ফাল্গুন। আর হোলি ৪ মার্চ। অর্থাৎ, দু’টি উৎসব পরপর দু’দিন।

আরও পড়ুন: দোলের দিন কখন খুলবে মদের দোকান? দেখে নিন

দোল পূর্ণিমার সময়সূচি

দোল পূর্ণিমা শুরু হবে ২ মার্চ সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে এবং শেষ হবে ৩ মার্চ বিকেল ৪টা ৫৭ মিনিটে। পূর্ণিমা তিথি ৩ মার্চ বিকেল পর্যন্ত থাকায় ওই দিনই দোলযাত্রা পালিত হবে।

দোল পূর্ণিমা হিন্দু ধর্মে অত্যন্ত শুভ দিন বলে মানা হয়। বৈষ্ণব মতে, এই দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধা ও গোপীদের সঙ্গে আবির খেলায় মেতেছিলেন। সেই ঐতিহ্য থেকেই দোল উৎসবের প্রচলন। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবর্তিত বসন্ত উৎসবও এই সময়েই পালিত হয়।

ভারতের ব্রজভূমি থেকে বাংলার গ্রাম-শহর—সব জায়গাতেই রঙ, আবির, পুজো ও আনন্দে মেতে ওঠেন মানুষ। বসন্তের আগমনী বার্তায় তাই ৩ ও ৪ মার্চ—দু’দিনই রঙে রাঙাতে প্রস্তুত দেশ।

 

 

 

Latest News

লক্ষ্মীর ভাণ্ডারে বড়সড় দুর্নীতি! গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী

মুর্শিদাবাদ: লক্ষ্মীর ভাণ্ডার (Laxmir Bhandar) প্রকল্পে দুর্নীতির (Corruption) অভিযোগে এবার বড়সড় পদক্ষেপ পুলিশের। ডোমকল পঞ্চায়েত সমিতির (Domkal Panchayat Samiti)...

More Articles Like This