৩৯টি এফআইআর ঘিরে আইনি লড়াই, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল

Must Read

ওয়েব ডেস্ক : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হওয়া নিয়ে আইনি লড়াই চলছে। এবার একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

পূজা অবকাশকালীন ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন জানান তাঁর আইনজীবী। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুনরায় মুখার্জির বেঞ্চ সেই অনুমতি দিয়েছে। আগামী ৬ অক্টোবর মামলার শুনানি হতে পারে।

আরও খবর :  পঞ্চায়েত দফতরে ৭১৯০ নিয়োগের ঘোষণা, নিউটাউনে তৈরি হবে নতুন দফতর

বিধায়কের আইনজীবীর দাবি, দিলীপ মণ্ডলের বিরুদ্ধে ইতিমধ্যেই ৩৯টি এফআইআর দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে নতুন করে কোনও এফআইআর দায়ের করা যাবে না—এই আবেদন জানিয়ে তিনি আগে একক বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন।

তবে সেই আবেদন খারিজ করে দেয় একক বেঞ্চ। ওই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে আবেদন করলেন তৃণমূল বিধায়ক।

Latest News

এক নির্দেশিকায় রাজ্য পুলিশের ৫০ থানায় রদবদল, বদলি হলেন একাধিক আইসি

ওয়েব ডেস্ক :একাধিক থানার দায়িত্বে এবার নতুন আধিকারিক। রাজ্য পুলিশের বুধবারের নির্দেশিকায় ৫০টি থানার আইসি পদে রদবদলের কথা জানানো...

More Articles Like This