‘সব ওয়ার্ডেই বিজেপি জিতবে’, পুরভোটের আগে দাবি দিলীপের! সুদীপের বাড়িতে লক্ষ্মীপুজোয় মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়েও মন্তব্য

Must Read

কলকাতা: কলকাতা পুরভোটের আগে সব ওয়ার্ডেই বিজেপির জয়ের দাবি করলেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, পুরভোটে বিজেপি জিতে কলকাতা পুরনিগম দখল করবে এবং শহরের পরিবর্তন ঘটাবে। একই সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লক্ষ্মীপুজোয় মুখ্যমন্ত্রীর যাওয়া, বিজেপির সম্ভাব্য প্রার্থী বাছাই এবং রাজ্যের শিক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একাধিক মন্তব্য করেছেন তিনি।

সুদীপের বাড়িতে লক্ষ্মীপুজোয় মুখ্যমন্ত্রীর উপস্থিতি রাজনৈতিক সৌজন্য কি না, সেই প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, পুজোর আমন্ত্রণ আন্তরিক হলে সেখানে যেতে তাঁর আপত্তি নেই। পুজো ভেদাভেদ মুছে দেওয়ার উপলক্ষ বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, বাংলার কৃষ্টি-সংস্কৃতি ও উন্নয়নের স্বার্থে বিভিন্ন রাজনৈতিক মতের মানুষের একসঙ্গে কাজ করা প্রয়োজন।

এনসিপিআইয়ের তরফে বিজেপিকে সমর্থনের প্রসঙ্গেও ইতিবাচক প্রতিক্রিয়া জানান দিলীপ। তাঁর বক্তব্য, কেন্দ্রের উন্নয়নের ধারাকে বাংলাতেও এগিয়ে নিয়ে যেতে চান তাঁরা। তাতে রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার গঠনের পথ তৈরি হতে পারে বলেও দাবি করেন তিনি।

শিক্ষাক্ষেত্রে জাতীয়তাবাদী শিক্ষা ও দেশের ইতিহাস-সংস্কৃতি পড়ানোর উপর জোর দেন দিলীপ। তাঁর অভিযোগ, অতীতে ইতিহাস বিকৃত করে পড়ানো হয়েছে। পাশাপাশি, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক উদ্দেশ্যে অশান্তি ও আন্দোলনের নামে বিশৃঙ্খলা বন্ধ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এসআরএফটিআইয়ের অভ্যন্তরীণ তদন্ত রিপোর্ট প্রসঙ্গে তাঁর বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানে অশান্তি বরদাস্ত করা হবে না।

প্রধানমন্ত্রীকে আক্রমণ করার অভিযোগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সমালোচনাও করেন দিলীপ। তাঁর দাবি, কংগ্রেস হতাশা থেকেই এ ধরনের মন্তব্য করছে। অন্য দিকে, পুলিশি সক্রিয়তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে দিলীপ বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও প্রশাসনের দায়িত্ব পালন করা উচিত।

বিজেপির ড্রপবক্সে জমা পড়া পুরভোটের প্রার্থী হওয়ার আবেদন প্রসঙ্গে তিনি জানান, দলের কর্মীদের পাশাপাশি রাজনীতির বাইরে থাকা অনেকেও প্রার্থী হওয়ার আগ্রহ দেখিয়েছেন। আবেদনগুলি খতিয়ে দেখে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।

চোরবাগান মণ্ডপ বিপর্যয় ও চিকিৎসকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে দিলীপের দাবি, থ্রেট কালচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা তদন্তে সামনে আসা উচিত। তবে নির্দিষ্ট অভিযোগগুলির সত্যতা তদন্তসাপেক্ষ। গাইঘাটা ও আমডাঙার ঘটনাতেও পুলিশি তদন্তের উপর আস্থা প্রকাশ করেন তিনি।

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This