32.2 C
Kolkata

দ্বিতীয় ক্যাবিনেটের আগে একাধিক ইস্যুতে বড় বার্তা দিলীপের

Must Read

কলকাতা: নবান্নে (Nabanna) সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকের (Cabinet Meet) আগে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বড় ইঙ্গিত দিলেন গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বকেয়া মহার্ঘ ভাতা (DA), সপ্তম বেতন কমিশন (Seventh Pay Commission), প্রশাসনিক সংস্কার, বিএসএফকে জমি হস্তান্তর থেকে আইনশৃঙ্খলা- নানা বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেন তিনি।

দিলীপ বলেন, “আজ ক্যাবিনেটে বকেয়া ডিএ এবং সপ্তম বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। টাকার টান রয়েছে, তাই কিছুটা সময় লাগতেই পারে। তবে আগের বৈঠকে যে সিদ্ধান্তগুলি হয়েছিল, তার অনেকগুলিরই রূপায়ণ শুরু হয়ে গিয়েছে। আশা করছি বাকি বিষয় নিয়েও দ্রুত সিদ্ধান্ত হবে।”

আরও পড়ুন: এবার সরাসরি জনতার দরবারে শুভেন্দু

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শিথিল করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও দাবি তাঁর। “অর্থ দফতর ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে। মন্ত্রিসভার পূর্ণাঙ্গ সম্প্রসারণ এখনও হয়নি। মন্ত্রীর সংখ্যা কম। সব দফতর পূর্ণ শক্তিতে কাজ শুরু করলে গতি আরও বাড়বে,” বলেন বিজেপি নেতা।

বিএসএফের জন্য জমি হস্তান্তর নিয়েও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে জানান দিলীপ। তাঁর দাবি, জমি বাছাই ও মাপজোকের কাজ চলছে। খুব দ্রুত হস্তান্তর প্রক্রিয়াও শুরু হবে।

রেলের জমিতে জবরদখল উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, “যোগীরাজ্যের মডেল ফলো হচ্ছে। স্টেশনগুলিতে মানুষের ওঠানামার জায়গা ছিল না। যেখানে আরপিএফ পারবে, তারা ব্যবস্থা নেবে। প্রয়োজন হলে রাজ্য পুলিশ সহযোগিতা করবে।”

রাজাবাজার, পার্ক সার্কাস ও আসানসোলের পরিস্থিতি নিয়েও কড়া বার্তা দিয়েছেন দিলীপ। তাঁর কথায়, “ধর্মীয় ভাবাবেগ কাজে লাগিয়ে প্রশাসনকে ফাঁদে ফেলার চেষ্টা করলে কড়া পদক্ষেপ হবে। পুলিশ ফ্রি হ্যান্ড পেলে কাজ করতে পারে। যারা অশান্তি করছে, আর যারা মদত দিচ্ছে সকলের বিরুদ্ধেই ব্যবস্থা হবে।”

একাধিক ভিআইপির বিশেষ নিরাপত্তা প্রত্যাহার নিয়েও সরব হন বিজেপি নেতা। তাঁর দাবি, “যারা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, তাঁদের পিছনে অকারণে পুলিশ মোতায়েন থাকত। এখন পুলিশ নিজের আসল দায়িত্বে ফিরবে।”

Latest News

বিশ্বকাপে জীবন্ত হয়ে উঠল ৬৮ বছরের ইতিহাস! ১৯৫৮ সালের বিশ্বকাপে কী ঘটেছিল জানেন?

ওয়েব ডেস্ক: বিশ্বকাপে পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি! ৬৮ বছর পর ফুটবল বিশ্বকাপের মঞ্চে দেখা গেল এক বিরল কাকতালীয় ঘটনা। ২০২৬...

More Articles Like This