29.9 C
Kolkata

অভিষেকের ঘটনা নিয়ে প্রতিবাদ জানালেন ডেরেক ও’ব্রায়েন

Must Read

ওয়েব ডেস্ক : শনিবার নিহত দলীয় কর্মীকে দেখতে সোনারপুরে প্রবল বিক্ষোভের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কামালগাজির মুখে মহিলারা তাঁকে প্রথমে কালো পতাকা দেখান। এরপর ওই কর্মীর বাড়ির উদ্দেশে যখন তিনি যেতে থাকেন, তাঁকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়। এমন কি ‘চোর’ স্লোগানও দেওয়া হয়। অভিষেককে মারধর করা হয় বলে অভিযোগ। আর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)।

তিনি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়ে লেখেন, “বাংলায় এখন কী হচ্ছে? দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের লোকসভা নেতা নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিজেপির হাতে খুন হওয়া এক ব্যক্তির পরিবারকে দেখতে গিয়েছিলেন। অভিষেকের উপর কয়েকজন বিজেপি সমর্থক আক্রমণ করে। জীবন ঝুঁকিতে। পুলিশ কোথায়? ভোট গণনার দিন নিরাপত্তা কেন প্রত্যাহার করা হয়েছিল? স্বরাষ্ট্রমন্ত্রী এর জবাব দিন।”

আরও খবর : বাংলায় এবার জন্ম নিয়ন্ত্রণ হতে পারে! ইঙ্গিত দিলেন শমীক

এদিন এই ঘটনার পর নিহত কর্মীর বাড়িতে গিয়ে অভিষেক (Abhishek Banerjee) বলেছেন, ‘‘এই হল ডবল ইঞ্জিনের নমুনা। সবাই চেয়েছিল, ডবল ইঞ্জিন হোক। ওরা চায়, আমাদের মেরে ফেলতে। মারুক। আমার মৃতদেহ এখান থেকে বেরবে। আমার মাথাটা বেঁচে গেল শুধু হেলমেট ছিল বলে। পুলিশ কোথাও নেই। সব ঘটনার ভিডিও রেকর্ড রইল। পুলিশকে খবর দেওয়া হোক। আমি এখান থেকে বেরিয়ে যেতেই পারি।কিন্তু এই পরিবারের উপর হামলা হবে তারপর। আমি এখন এঁদের ছেড়ে যেতে পারব না। বাহিনী পাঠিয়ে আগে নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

আক্রান্ত কর্মীর বাড়িতে ঢুকে অভিষেক বলেন, পুলিশ (Police) না এলে বেরবো না। অবশ্য পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর প্রহরায় এলাকা ছাড়েন অভিষেক। পাহারা দিয়ে দলীয় কর্মীর বাড়ি গলিপথ দিয়ে অভিষেককে গাড়ি পর্যন্ত নিয়ে যায় পুলিশ ও বাহিনী। সেখান থেকে রওনা দেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে শেখ হাসিনাই অপরিহার্য

১১ জুন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গভীর তাৎপর্যপূর্ণ দিন। আমরা যারা ওয়ান-ইলেভেনের অন্ধকার সময় প্রত্যক্ষ করেছি, রাজপথে আন্দোলন করেছি,...

More Articles Like This