32.7 C
Kolkata

রেড কার্পেটে থাকছেন না দীপিকা! শুটিংয়ের ব্যস্ততা নাকি মাতৃত্ব?

Must Read

ওয়েব ডেস্ক: ফ্যাশন দুনিয়ার সবচেয়ে চর্চিত রাত ‘মেট গালা’ (Met Gala 2026)। আর সেই মঞ্চে দীপিকা পাডুকোনের (Deepika Padukone) উপস্থিতি মানেই আলাদা আকর্ষণ। কিন্তু ২০২৬ সালে সেই ছবিটা বদলাতে চলেছে। জোর জল্পনা, এ বার রেড কার্পেটে দেখা যাবে না বলিউডের (Bollywood) এই প্রথম সারির তারকাকে।

কেন এই সিদ্ধান্ত? ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কাজের চাপে কার্যত ডুবে রয়েছেন দীপিকা। একদিকে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’, অন্যদিকে আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’। দুটি বড় বাজেটের ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি। বিশেষ করে ‘কিং’-এর জন্য এই মুহূর্তে কেপ টাউনে শুট করছেন অভিনেত্রী। ঠাসা শিডিউলের মাঝে নিউ ইয়র্কে উড়ে গিয়ে মেট গালায় অংশ নেওয়া কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বিজয়ের জয়ের দিনেই তৃষার সঙ্গে সম্পর্কে শিলমোহর?

শুধু কাজ নয়, ব্যক্তিগত জীবনেও গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে রয়েছেন দীপিকা। রণবীর সিংয়ের সঙ্গে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি এমন খবরও শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে। ফলে স্বাভাবিকভাবেই এখন অগ্রাধিকার পাচ্ছে স্বাস্থ্য ও পরিবার।

তবে কাজের ক্ষেত্রে কোনও ঢিলেমি নেই। ‘রাকা’ ছবিতে অ্যাকশন ঘরানায় একেবারে নতুন অবতারে দেখা যেতে পারে তাঁকে। আল্লু অর্জুনের সঙ্গে হাই-ভোল্টেজ অ্যাকশন দৃশ্য নাকি ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে।

দীপিকা না থাকলেও মেট গালায় ভারতের উপস্থিতি থাকছে জোরালো। প্রথমবার এই মঞ্চে হাঁটতে পারেন করণ জোহর। সঙ্গে থাকবেন নাতাশা পুনাওয়ালা ও মণীশ মালহোত্রা। এ বছরের থিম ‘ফ্যাশন ইজ আর্ট’। যেখানে রিহানা, বিয়ন্সে, কিম কার্দাশিয়ানদের মতো তারকাদের ভিড় জমার কথা। সব মিলিয়ে, রেড কার্পেটে না থাকলেও বড় পর্দায় দীপিকার প্রত্যাবর্তনের দিকেই এখন নজর ভক্তদের।

 

Latest News

মঙ্গলবার থেকে দক্ষিণে বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা!

কলকাতা: আষাঢ় পেরিয়ে শ্রাবণের শুরুতেই ফের সক্রিয় বর্ষা (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত...

More Articles Like This