সোমবার অর্থভাগ্যে বড় চমকের ইঙ্গিত ৫ রাশির! চাকরি থেকে ব্যবসা, ২ নভেম্বর কেমন কাটবে মেষ থেকে মীনের দিন?

Must Read

কলকাতা: নভেম্বরের দ্বিতীয় দিন, সোমবার। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, ২ নভেম্বর কয়েকটি রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্র ও অর্থভাগ্যে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। কারও আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে, কারও আবার নতুন আয়ের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা। আশ্লেষা নক্ষত্রের প্রভাবের পাশাপাশি চন্দ্রের অবস্থানেও পরিবর্তন আসবে। মেষ থেকে মীন—কেমন কাটতে পারে ১২ রাশির দিন?

মেষ: জমি-বাড়ি সংক্রান্ত পুরনো বিবাদের নিষ্পত্তি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ রয়েছে। ব্যবসার কাজে যাত্রায় লাভের সম্ভাবনা।

বৃষ: সহকর্মীদের সহযোগিতা পাবেন। অসমাপ্ত কাজ শেষ হতে পারে। আর্থিক লাভের পাশাপাশি সম্মান ও পুরস্কার পাওয়ার যোগ রয়েছে।

মিথুন: নতুন কাজ শুরু করার পক্ষে দিনটি অনুকূল। বাবা-মায়ের সহযোগিতা পাবেন। প্রভাবশালী কারও সাহায্যে গুরুত্বপূর্ণ কাজ এগোতে পারে।

কর্কট: পরিশ্রমের ফল মিলতে পারে। চাকরি ও ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে।

সিংহ: ব্যবসায় লাভের যোগ রয়েছে। আটকে থাকা কাজ এগোতে পারে। পরিবারকে নিয়ে বেড়ানোর পরিকল্পনাও হতে পারে।

কন্যা: আয়ের নতুন পথ খুলতে পারে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনেও সুখের ইঙ্গিত।

তুলা: পুরনো সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। পড়ুয়াদের জন্য দিনটি অনুকূল। তবে পারিবারিক প্রয়োজনে খরচ বাড়তে পারে।

বৃশ্চিক: ব্যবসায় ইতিবাচক পরিবর্তন ও আর্থিক লাভের সম্ভাবনা। জমি-বাড়ি সংক্রান্ত কাজেও সাফল্য আসতে পারে।

ধনু: আত্মবিশ্বাস বাড়বে। আটকে থাকা কাজের গতি ফিরতে পারে। বড় পরিকল্পনায় অন্যদের সহযোগিতা পাবেন।

মকর: জীবিকার সমস্যা থেকে স্বস্তি মিলতে পারে। দীর্ঘদিন আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ: আয় বাড়ানোর নতুন সুযোগ তৈরি হতে পারে। নতুন যোগাযোগ ও পরিচিতি লাভজনক হতে পারে।

মীন: কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। পারিবারিক দায়িত্ব সামলে দিনের শেষে মানসিক স্বস্তি মিলতে পারে।

 

Latest News

সোনিয়ার বইয়ের প্রতিবাদে বালাসাহেবের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে শিবিরে অস্বস্তি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আত্মজীবনী ‘বিলংগিং’ ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন একনাথ শিন্ডের শিবসেনা নেত্রী...

More Articles Like This