সংঘের ঘাঁটিতে কংগ্রেসের জয়! মোদির কটাক্ষের পর পাল্টা দিল হাত শিবির

Must Read

ওয়েব ডেস্ক : নাগপুরে (Nagpur) কংগ্রেসের জয় ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দফতরের শহর হিসেবে পরিচিত নাগপুরে বিজেপির প্রার্থীকে হারিয়ে বিধান পরিষদের স্নাতক কেন্দ্রটি ধরে রাখল কংগ্রেস (Congress)। অভিজিৎ বনজারি ৩২৭১ ভোটে পরাজিত করেছেন বিজেপির সুধাকর কোহলেকে। আর এই ফল সামনে আসতেই কংগ্রেসের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

বিধান পরিষদ নির্বাচনের ফল প্রকাশের পর বুধবার কংগ্রেসকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। নির্বাচনে কংগ্রেসের আসনসংখ্যা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন তিনি। একইভাবে কংগ্রেস শূন্য আসন পেয়েছে বলে পোস্ট করেছিলেন ফড়নবিশও। কিন্তু নাগপুরে কংগ্রেসের জয় সেই রাজনৈতিক দাবি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। ফড়নবিশের পোস্ট মুছে ফেলার বিষয়টিও তুলে ধরে বিজেপিকে আক্রমণ করেছে মহারাষ্ট্র কংগ্রেস।

আরও খবর :  বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমাবেশে সমর্থন জানাল সিজেপি

নাগপুরের ফলকে হাতিয়ার করে বিজেপি নেতৃত্বকে পাল্টা কটাক্ষ করেছে কংগ্রেস। মহারাষ্ট্র কংগ্রেসের বক্তব্য, ফল সম্পূর্ণ প্রকাশের আগেই বিজেপি নেতারা কংগ্রেসের পরাজয় নিয়ে মন্তব্য করেছিলেন। কিন্তু নাগপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে কংগ্রেসের জয় সেই প্রচারের ছবিটা বদলে দিয়েছে। ফড়নবিশের মুছে ফেলা পোস্টের স্ক্রিনশটও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে কংগ্রেস।

মহারাষ্ট্রের পাঁচটি বিধান পরিষদ আসনে ২৩ অক্টোবর ভোটগ্রহণ হয়েছিল। ফলাফলে তিনটি আসন পেয়েছে বিরোধী মহা বিকাশ আঘাড়ি। বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোটের ঝুলিতে এসেছে দুটি আসন। বিজেপি ও শিবসেনা একটি করে আসনে জয় পেয়েছে। নাগপুরের আসনটি বিজেপির কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি বিজেপি প্রার্থী সুধাকর কোহলের হয়ে প্রচার করেছিলেন। সেই নাগপুরেই কংগ্রেসের জয় শাসক শিবিরের কাছে রাজনৈতিক ধাক্কা।

নাগপুরের ফল নিয়ে এনসিপি (শরদচন্দ্র পাওয়ার) বিধায়ক রোহিত পাওয়ারও মুখ্যমন্ত্রী ফড়নবিশকে কটাক্ষ করেছেন। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী নিজে প্রচার করার পরেও বিজেপি এই আসনে জিততে পারেনি।

Latest News

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে চন্দননগরে যাবেন মুখ্যমন্ত্রী! নিরাপত্তায় বিশেষ নজর প্রশাসনের

ওয়েব ডেস্ক : আলোর শহর চন্দননগরে এ বার জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja ) আবহ কিছুটা অন্যরকম। রাজ্য উৎসবের স্বীকৃতি...

More Articles Like This