34 C
Kolkata

ডিউটিতে ফাঁকি, আড্ডায় ব্যস্ত! ‘হাইভোল্টেজ’ ভবানীপুরে ৩ ম্যাজিস্ট্রেটকে সরাল কমিশন

Must Read

কলকাতা: ভোটের আগে কড়া বার্তা নির্বাচন কমিশনের (Election Commission)। কর্তব্যে গাফিলতির অভিযোগে ভবানীপুরের (Bhawanipur) ফ্লাইং স্কোয়াডে থাকা তিন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সরিয়ে দিল কমিশন। একই সঙ্গে জামিন অযোগ্য পরোয়ানা থাকা অভিযুক্তদের আজকের মধ্যেই আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে, না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

সাসপেন্ড হওয়া তিন আধিকারিক হলেন সুরঞ্জন দাস, সত্যরঞ্জন পাল ও সৌভিক নন্দী। কমিশনের দাবি, ডিউটির সময় দায়িত্ব পালনের বদলে তাঁরা ভবানীপুর থানার সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। ১৭ এপ্রিল রাত ৯টা থেকে ১৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত তাঁদের ডিউটি থাকলেও, সেই সময়েই এই গাফিলতি ধরা পড়ে এক আয়-ব্যয় পর্যবেক্ষকের আকস্মিক পরিদর্শনে।

আরও পড়ুন: আজ বিকেলে ‘ফাইনাল লিস্ট’! ভোট দিতে পারবেন কি না, জানাবে কমিশন

ঘটনার রিপোর্ট কমিশনের কাছে পৌঁছনোর পরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ইতিমধ্যেই এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিও জারি করেছে নির্বাচন কমিশন।

এদিকে, ২৩ এপ্রিল প্রথম দফার ভোটের আগে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিশেষভাবে সতর্ক কমিশন। ১৫২টি আসনে ভোটগ্রহণের আগে একাধিক জেলাকে ‘অতি স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, কুচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর—এই জেলাগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে। কমিশনের এই পদক্ষেপে স্পষ্ট, ভোটের আগে কোনও রকম গাফিলতি বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

Latest News

তাবু-স্লিপিং ব্যাগ নিয়েও হয়েছে দুর্নীতি! অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এভারেস্টজয়ী পিয়ালি বসাকের

ওয়েব ডেস্ক: মেসি-কাণ্ডে (Messi Controversy) প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) ঘিরে বিতর্কের আবহে এবার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ...

More Articles Like This