বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমাবেশে সমর্থন জানাল সিজেপি

Must Read

ওয়েব ডেস্ক : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই ইন্ডিয়া জোটের (India bloc) পাশে দাঁড়াল ককরোচ জনতা পার্টি (CJP)। আগামী ১ নভেম্বর এসআইআর এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের কর্মসূচিতে সমর্থন ঘোষণা করেছে সিজেপি। বুধবার দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এই অবস্থানের কথা জানান। একই সঙ্গে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তুলেছেন তিনি।

সমাজমাধ্যমে দীপকে লেখেন, “জ্ঞানেশ কুমারকে সরে যেতে হবে।” তাঁর বার্তা, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ইন্ডিয়া জোটের কর্মসূচিকে সমর্থন করছে ককরোচ জনতা পার্টি।

আরও খবর : সুপ্রিম কোর্টের ভর্ৎসনার ফল? ক্যানসারের ওষুধের দাম কমল ৯৩ শতাংশ পর্যন্ত!

সিজেপির বক্তব্য, সরকার বেছে নেওয়ার অধিকার জনগণের, কারা ভোট দিতে পারবেন তা নির্ধারণ করার দায়িত্ব সরকারের নয়। এসআইআর প্রক্রিয়ায় যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে বলেও অভিযোগ করেছে তারা। তাদের মতে, এই প্রক্রিয়া ভোটাধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলছে।

ককরোচ জনতা পার্টির দাবি, সংবিধানে জাতি, ধর্ম, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা কিংবা আর্থিক অবস্থান নির্বিশেষে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। সেই অধিকার সুরক্ষিত রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের। কমিশনের উপর জনসাধারণের আস্থা ফিরিয়ে আনতে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ প্রয়োজন বলেও জানিয়েছে সিজেপি।

Latest News

সোনিয়ার বইয়ের প্রতিবাদে বালাসাহেবের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে শিবিরে অস্বস্তি, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

ওয়েব ডেস্ক : সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আত্মজীবনী ‘বিলংগিং’ ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন একনাথ শিন্ডের শিবসেনা নেত্রী...

More Articles Like This