ভোটের শেষ লগ্নে নন্দীগ্রামে সংঘর্ষ! তৃণমূল অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ

Must Read

নন্দীগ্রাম: নন্দীগ্রামে (Nandigram) ভোটের শেষ মুহূর্তে ফের উত্তপ্ত পরিস্থিতি। জেলেমারা এলাকার ৩৭ নম্বর বুথে তৃণমূলের (TMC) ভেকুটিয়া ১ অঞ্চলের সভাপতি রাখহরি ঘড়াকে মারধরের অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে।

রাখহরি ঘড়ার দাবি, তিনি ভোট দিতে যাওয়ার সময় কিছু বিজেপি কর্মী তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে পুলিশি সহায়তায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: সবংয়ে ভোটের দিন মারধরের অভিযোগ! কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে উত্তেজনা

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, রাখহরি ঘড়া সন্ত্রাসের উদ্দেশ্যে লাঠি নিয়ে বেরিয়েছিলেন, সাধারণ মানুষই তাঁকে প্রতিরোধ করে। পাল্টাপাল্টি অভিযোগে ভোটের শেষ লগ্নে নন্দীগ্রামের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

Latest News

‘আমরা বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে কাঁদল দুই হিন্দু নাবালিকা, পাকিস্তানে ফের ধর্মান্তর ও অপহরণের অভিযোগ

ওয়েব ডেস্ক : পাকিস্তানের সিন্ধ প্রদেশে দুই হিন্দু নাবালিকা বোনকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। টান্ডো আল্লাহইয়ার জেলার...

More Articles Like This