8.2 C
New York

সিগারেট শুধু ফুসফুস নয়, বাড়াচ্ছে গলার ক্যানসারের ঝুঁকিও! এই ৫ উপসর্গ অবহেলা করলেই বিপদ

Must Read

ওয়েব ডেস্ক: অল্পবয়সিদের মধ্যে সিগারেট, হুক্কা, পানমশলা ও গুটখা খাওয়ার প্রবণতা যত বাড়ছে, ততই উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের। তামাকজাত দ্রব্যের কারণে শুধু ফুসফুসের ক্যানসার নয়, গলার ক্যানসারের ঝুঁকিও দ্রুত বাড়ছে। সমস্যা হল, এই ক্যানসারের উপসর্গ অনেক সময় প্রথমে স্পষ্টভাবে ধরা পড়ে না। তবে কিছু লক্ষণ সম্পর্কে সচেতন থাকলে আগে থেকেই সতর্ক হওয়া সম্ভব।

ধূমপানের অভ্যাস থাকলে গলার ক্যানসারের এই উপসর্গগুলি কখনওই অবহেলা করবেন না,

১. দীর্ঘদিন কাশি ও কফ
সর্দিকাশির সময় কফ হওয়া স্বাভাবিক। তবে দীর্ঘদিন ধরে কাশি ও কফ চলতে থাকলে সতর্ক হতে হবে। বিশেষ করে কফের সঙ্গে রক্ত পড়া গলার ক্যানসারের গুরুতর লক্ষণ হতে পারে।

২. হঠাৎ গলার স্বরের পরিবর্তন
কোনও স্পষ্ট কারণ ছাড়াই যদি হঠাৎ করে গলার স্বর বদলে যায় বা দীর্ঘদিন ধরে কর্কশ থাকে, তা হলে তা গলার ক্যানসারের লক্ষণ হতে পারে।

আরও পড়ুন: হঠাৎ রক্তচাপ বেড়েছে? ওষুধ না থাকলে কী করবেন?

৩. জিভে ঘা বা চোয়াল নাড়াতে সমস্যা
জিভে ঘা বা ক্ষত দীর্ঘদিনেও না শুকোলে তা অবহেলা করবেন না। অনেক সময় জিভ থেকে রক্ত পড়া বা চোয়াল নাড়াতে অসুবিধাও দেখা দিতে পারে।

৪. গলা বা মুখে দীর্ঘস্থায়ী ব্যথা
মুখের ভিতরে বা গলায় দীর্ঘদিন ব্যথা থাকলে সতর্ক হওয়া প্রয়োজন। মুখের ভিতরে সাদা দাগ দেখা দেওয়া, খাবার গিলতে অসুবিধা হওয়া—এই লক্ষণগুলিও উপেক্ষা করা উচিত নয়।

৫. দীর্ঘদিন শ্বাস নিতে সমস্যা
নানা কারণে শ্বাসকষ্ট হতে পারে। তবে উপরের উপসর্গগুলির সঙ্গে যদি দীর্ঘদিন শ্বাস নিতে সমস্যা দেখা দেয়, তা হলে তা গলার ক্যানসারের ইঙ্গিত হতে পারে।

কারা বেশি ঝুঁকিতে? 

  • শুধু ধূমপায়ী নয়, যাঁরা নিয়মিত মদ্যপান করেন তাঁদেরও গলার ক্যানসারের ঝুঁকি বেশি।
  • হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) সংক্রমণেও এই ক্যানসারের সম্ভাবনা বাড়ে। এই ক্ষেত্রে এইচপিভি টিকা নেওয়া ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
  • মুখগহ্বরের পরিচ্ছন্নতা ঠিকমতো না রাখলেও গলার ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। তাই দীর্ঘদিন কোনও অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

 

Latest News

৭,৫৪৫ ফুট উঁচু ভোটকেন্দ্র, ভোটার মাত্র ১৯২! ইভিএম নিয়ে ঘোড়ায় চড়ে রওনা দিলেন ভোটকর্মীরা

দার্জিলিং: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) প্রথম দফার ভোটগ্রহণের আগেই সামনে এল ভোটের এক ব্যতিক্রমী ছবি। ছবিটা পশ্চিমবঙ্গের সবচেয়ে...

More Articles Like This